আপনি পড়ছেন

বগুড়ায় বিমানবন্দর চালু, রেললাইন নির্মাণ, সিটি করপোরেশনের কার্যক্রম এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে গতি বাড়ছে। আগামী বছরের শুরুতেই বগুড়া বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন বগুড়া সফরকে কেন্দ্র করে এসব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, ফ্লাইট চালুর সম্ভাবনা
তারেক রহমান

শনিবার সন্ধ্যায় বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

বিমানবন্দর চালুর অগ্রগতি নিয়ে সংসদ সদস্য মোশারফ হোসেন জানান, ২৫ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে বগুড়া বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর দীর্ঘ প্রক্রিয়ার বিষয়টি আলোচনা করা হয়। ওই সময় উত্তরাঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে দ্রুত অভ্যন্তরীণ ফ্লাইট চালুর প্রস্তাব দিলে প্রধানমন্ত্রী ইউএস-বাংলা এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। পরবর্তীতে এয়ারলাইন্সটির ব্যবস্থাপনা পরিচালক মামুনের সঙ্গে ব্যক্তিগতভাবে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং আগামী বছরের শুরুতেই অভ্যন্তরীণ ফ্লাইট চালুর জোর সম্ভাবনা রয়েছে।

রেললাইন ও অন্যান্য প্রকল্পের বিষয়ে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা উল্লেখ করেন, জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন পাস হয়েছে এবং বগুড়া সিটি করপোরেশনের প্রশাসনিক কার্যক্রমও শুরু হয়েছে। এ ছাড়া আগামী মাসে অথবা জানুয়ারিতে বহুল প্রতীক্ষিত রেললাইন নির্মাণের কাজ শুরু হতে পারে। বগুড়ার বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলো উদ্বোধনের উদ্দেশ্যে পরবর্তী এক থেকে দুই মাসের মধ্যে প্রধানমন্ত্রী আলাদা একটি দিন নির্ধারণ করবেন।

সফরসূচি অনুযায়ী, ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী মোকামতলা উপজেলা, পৌরসভা ও থানা উদ্বোধন করবেন এবং সেখানকার জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। এরপর গোবিন্দগঞ্জে করতোয়া নদীর মূল পয়েন্ট খনন কর্মসূচিতে অংশ নিয়ে আরেকটি জনসভায় বক্তব্য দেওয়ার পরিকল্পনা রয়েছে।

গোবিন্দগঞ্জের কর্মসূচি শেষে সন্ধ্যায় শহীদ টিটু মিলনায়তনে জেলা, উপজেলা, পৌরসভা এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভা করবেন প্রধানমন্ত্রী। আসনসংখ্যার সীমাবদ্ধতার কারণে প্রায় এক হাজার থেকে এক হাজার ১০০ জন নেতা এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। ঢাকার বাইরে প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম সাংগঠনিক সভা। এই বৈঠকে বিগত ২০ বছরের উন্নয়নবঞ্চনা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও দিকনির্দেশনা দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত করতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বগুড়াকে পূর্ণাঙ্গ বিভাগ হিসেবে ঘোষণার দাবি সরকারের কাছে তুলে ধরা হবে বলে জানান সংসদ সদস্যরা।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.