আসছে কালবৈশাখী
- Details
- by নিজস্ব প্রতিবেদক
গত কয়েকদিন ধরে দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপদাহ। গরমের এ ভাব আরো বাড়বে। একই সঙ্গে আগামী ৩ এপ্রিল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, এই মুহূর্তে দেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া এই তাপদাহ আরো বাড়তে পারে। দিনের বেলা সরাদেশেই তাপমাত্রা বাড়বে। আর উত্তরাঞ্চলে রাতের বেলাও তাপমাত্রা বেশি থাকবে।
গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে। সেখানে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। এ ছাড়া রাজধানী ঢাকায় ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই দিনও একই তাপদাহ বিরাজ করবে। এরপরই বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী শুরু হবে।

এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বলেন, সাধারণত চৈত্র মাসে এ ধরনের আবহাওয়া থাকে। কিন্তু এবার কিছুটা দেরিতে ঋতু পরিবর্তন হয়েছে।
তিনি বলেন, আগামী ৩ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত রাজধানী ঢাকাসহ ফরিদপুর, চুয়াডাঙ্গা ও ঈশ্বরদী অঞ্চলের ওপর দিয়ে স্বল্প পরিসরে বজ্রবৃষ্টির সঙ্গে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বজ্রবৃষ্টি হলেও তাপদাহ একই থাকবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর