ঘোরাঘুরি করায় রাজধানীতে ৫০ জনকে জরিমানা
- Details
- by নিজস্ব প্রতিবেদক
মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইতোমধ্যে দেশের অনেক এলাকা লকডাউন করা হয়েছে। এ ছাড়া সকল ধরনের গণজমায়েত এবং বিনাকারণে বাইরে ঘোরাঘুরি নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন তথা সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে কাজ করছে সশস্ত্র বাহিনী। সেইসঙ্গে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

আজ মঙ্গলবার দিনব্যাপী রাজধানীর মিরপুর, রূপনগর, ভাটারা, রামপুরা ও মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের পৃথক তিনটি ভ্রাম্যমাণ আদালত। এ সব অভিযানে অর্ধশত লোককে আটক করে ৪৭ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, র্যাব-৩ এর পলাশ বসু এবং র্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান।

উল্লেখ্য, এর আগে র্যাব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাওয়ার আলম রাজধানীর ফার্মগেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৫ জনকে ৮৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর