ভারতের ব্যর্থতার কারণ বললেন শোয়েব
- Details
- by খেলাধুলা ডেস্ক
ভারতীয় ক্রিকেট ইতিহাসের সেরা ফিনিশার মহেন্দ্র সিং ধোনি। সর্বকালের সেরা ফিনিশারদের তালিকা তৈরি করলেও ‘ক্যাপ্টেন কুলে’র নামটা ওপরের দিকেই থাকবে। ম্যাচ শেষ করে আসার জন্য যুবরাজ সিংয়েরও অনেক সুনাম ছিল। কিন্তু এই দুজনের পর ভারতীয় দল আদর্শ ফিনিশারের অভাব টের পাচ্ছে। শোয়েব আখতারের দাবি এমনই।

পাকিস্তানি কিংবদন্তি পেসারের মতে ধোনি-যুবরাজের পর ভারতীয় দলে উল্লেখযোগ্য কোনো ফিনিশার আসেননি। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ দাবি করলেন, ‘যখন ১৯৯৮ সালে আমরা ভারত সফরে গিয়েছিলাম, তখন ওদের টপ অর্ডার রান করার পর যুবরাজ ছাড়া কেউ মাচটা শেষ করতে পারতেন না। পরবর্তী এসেছেন ধোনি। আপনি তখন দেখতেন কীভাবে ওরা ম্যাচের ভাগ্য বদলে দিত। কিন্তু এখন তাদের দলে এখন ফিনিশার ঘাটতি দেখা দিয়েছে।’
এই মূহূর্তে ভারতের ব্যাটিং অর্ডার বিশ্বসেরা। কয়েক বছর ধরেই বিরাট কোহলি-রোহিত শর্মারা শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন। পাকিস্তানের সাবেক পেসারের মতে এই দলটার আইসিসি টুর্নামেন্ট জেতা উচিত। যদিও পারছে না ভারতীয়রা। কেন ব্যর্থ তারা? সেটার ব্যাখ্যা দিয়েছেন শোয়েব।

সোমবার ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের সঙ্গে আলাপকালে শোয়েব বলেছেন, ‘অবশ্যই ওদের আইসিসি টুর্নামেন্ট জেতা উচিত। এই দলটা, বিশেষ করে তাদের টপ অর্ডার অনেক শক্তিশালী। তবু তারা বড় কোনো সাফল্য পাচ্ছে না। আমি লক্ষ্য করেছি তাদের মিডল অর্ডারে এখন যুবরাজ কিংবা ধোনির মতো ব্যাটসম্যান নেই।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর