তবুও জুমার নামাজে মুসল্লির ঢল
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
সরকার করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউন ঘোষণা করেছে। সব ধরনের গণজমায়েতের মতো জুমার নামাজেও নিষেধাজ্ঞা দিয়েছে। কিন্তু দেশটির এক শ্রেণির আলেম ও মুসল্লি তা মানতে নারাজ। সরকারের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে তারা মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়ছেনই, সেইসঙ্গে জুমার নামাজেও যেন আগেই মতোই মুসল্লির ঢল নামছে।

বলছি পাকিস্তানের কথা। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান ও তার সরকার দেশটির আলেমদের সঙ্গে আলোচনা করেই মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে মসজিদে জামাতে নামাজ ও জুমার নামাজ না পড়ার নির্দেশনা দিয়েছে। কিন্তু সে নির্দেশনা মানছেন না দেশটির মুসল্লিদের একটি বড় অংশ এবং এক শ্রেণির আলেম।
সম্প্রতি ওই আলেমরা রীতিমতো নিজেদের মধ্যে বৈঠক করে মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্তের নামাজ ও জুমার নামাজ পড়ার ব্যাপারে সরকারের নির্দেশনা না মানার ঘোষণা দেন।

দেশটির গণমাধ্যম ডন বলছে, ওই ঘোষণার পর আজ ছিল শুক্রবার তথা জুমার নামাজ। যে কথা সেই কাজ। অর্থাৎ আজ জুমার নামাজে দেশটির রাজধানী ইসলামাবাদসহ অন্যান্য বড় ও ছোট ছোট শহরে মুসল্লিরা প্রায় আগেই মতোই নামাজ আদায় করেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর