চাঁদ দেখলে ফোন করতে পারেন যে নম্বরে
- Details
- by নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখতে এ সংক্রান্ত ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) গঠিত কমিটির সভা আজ শুক্রবার বাদ মাগরিব অনুষ্ঠিত হবে। ইফার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। সেইসঙ্গে দেশের কোথাও চাঁদ দেখা গেলে তা ইফার ফোন নম্বরে অথবা স্থানীয় প্রশাসনকে জানানোর অনুরোধ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো ইফার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪১ হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখা নিয়ে আগামীকাল (আজ) সন্ধ্যায় (বাদ মাগরিব) এ সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।
ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীনের সই করা বার্তায় আরো বলা হয়, দেশের কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে সংস্থার নিম্নে উল্লিখিত নম্বরে ফোন করে জানানোর অনুরোধ করা হলো। তবে সংশ্লিষ্টরা নিকটস্থ প্রশাসন বা স্থানীয় জনপ্রতিনিধিকেও ফোন করে জানাতে পারেন।

চাঁদ দেখা গেলে যেসব নম্বরে টেলিফোন করে জানানো যাবে তা হলো- ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭, ৯৫৫৮৩৩৭। এ ছাড়া ফ্যাক্স নম্বর- ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৬১- তেও জানানো যাবে।
গতকাল বৃহস্পতিবা সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ শুক্রবার সৌদি আরবসহ সংশ্লিষ্ট অঞ্চলে রোজা শুরু হয়েছে। সেই হিসাবে বাংলাদেশে আগামী শনিবার প্রথম রোজা হতে পারে। তবে সন্ধ্যায় চাঁদ দেখার পরই সেটা নিশ্চিত হওয়া যাবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর