ব্রেট লি: শচীনের রেকর্ডটি অনায়াসেই ভেঙে ফেলবেন কোহলি
- Details
- by খেলাধুলা ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরি করে সবার উপরে আছেন সাবেক ভারতীয় ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকার। বাকি দশটা ক্রিকেটারের জন্য যা ভাবা স্বপ্নকেও হার মানায়। কিন্তু শচীনের এ রেকর্ড বেশিদিন টিকবেনা বলে মনে করেন সাবেক অস্ট্রেলিয়ান ফার্স্ট বোলার ব্রেট লি। তিনি বিশ্বাস করেন, কোহলি শচীনের এই রেকর্ড ভেঙে ফেলবেন।

সেঞ্চুরির দিক থেকে শচীনের পরই আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। মোট ৭১ বার তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন এই অজি ব্যাটার। এরপরের স্থানটাই বিরাট কোহলির। এই ভারতীয় ব্যাটি সেনশেসন ৭০ বার ব্যাট উঁচিয়েছেন।
শচীনকে ছাড়িয়ে যেতে কোহলির প্রয়োজন ৩১টি সেঞ্চুরি। কিন্তু এটা অনায়াসেই করে ফেলতে পারবেন কোহলি এমনটাই মনে করেন সাবেক অজি গতি তারকা। কারণ আরো ৭-৮ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন কোহলি।
ব্রেট লি বলেন, পরিসংখ্যান অনুযায়ী সে যদি ৭-৮ বছর ক্রিকেট খেলতে পারে তাহলে এটা সে অনায়াসেই ভেঙে ফেলবে। কারণ যে গতিতে এগোচ্ছে তা সহজেই সম্ভব।

কোহলিকে প্রশংসায় ভাসাতেও ভুল করেননি লি। তিনি বলেন, কোহলি অনেক প্রতিভাবান। এটা দিয়েই সে সহজে করে ফেলবে। মানসিকভাবে সে শক্ত। আমি বিশ্বাস করি তাঁর মধ্যে শচীনকে ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা আছে।
তবে টেস্টের থেকে বেশিসংখ্যক ওয়ানডে সেঞ্চুরি রয়েছে ভারত ক্যাপ্টেনের। ওয়াডেতে ৪৩টির বিপরীতে টেস্টে ২৭টি সেঞ্চুরি হাঁকিয়েছেন কোহলি। তবে ছোট ফরম্যাটের ক্রিকেটে আজো ছুঁতে পারেননি আরাধ্য সে ফিগারের দেখা।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর