ভয় পাচ্ছেন আর্জেন্টাইন তারকা
- Details
- by খেলাধুলা ডেস্ক
করোনার দৌরাত্মে দেড় মাসেরও বেশি সময় ধরে বন্ধ আছে ইংলিশ প্রিমিয়ার লীগ। এমতাবস্থায় পুনরায় লীগ শুরুর পরিকল্পনা করছে লীগ কর্তৃপক্ষ। সেজন্য সম্ভাব্য তারিখ হতে পারে ৮ জুন। এমনটি হলে ফুটবলারদের অনুশীলনে ফিরতে হবে ১৮ মে’র মধ্যে।

তবে মহামারী পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগেই লীগ শুরুর পরিকল্পনায় ভীত বেশিরভাগ ফুটবলাররা। এমনটাই বললেন ম্যানসিটির আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও অ্যাগুয়েরো। সম্প্রতি নিজ দেশের একটি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এসব জানিয়েছেন এই ফুটবলার।
অ্যাগুয়েরো বলেন- নিজের পরিবার ও সন্তানদের কথা ভেবে বেশিরভাগ ফুটবলার ভয় পাচ্ছেন। আমার অবস্থাও একই। তবে আমি আমার বান্ধবীর সঙ্গে অবস্থান করছি। অন্য কারো সংস্পর্শে যাচ্ছি না। ঘরে বন্দি আছি। একমাত্র যার মাধ্যমে আমি সংক্রমিত করতে পারি, সে আমার বান্ধবী। অনেকের শরীরে উপসর্গ নেই। তবুও তারা অন্যকে সংক্রমিত করতে পারে। তাই আমি বাসায় অবস্থান করছি। হয়তো আমার মধ্যেও ভাইরাস আছে কিন্তু আমি জানিনা।

ইংল্যান্ডের মতো ইউরোপের অন্যান্য লীগ কর্তৃপক্ষও চাচ্ছে মাঠে ফুটবল ফেরাতে। তবে এমন পরিস্থিতিতে লীগ শুরু হলে সপ্তাহে অন্তত দুইবার করোনা টেস্ট করা হবে ফুটবলাদের। পাশাপাশি উপসর্গ পর্যবেক্ষণ করা হবে প্রতিদিন। এসব পরীক্ষা করবেন প্রশিক্ষিত ও পেশাদার স্বাস্থ্যকর্মীরা এমনটাই জানানো হয়েছে বিবিসির প্রতিবেদনে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর