নতুন ১৩ হাসপাতালে করোনা পরীক্ষা
- Details
- by নিজস্ব প্রতিবেদক
যত বেশি নমুনা পরীক্ষা ততই মঙ্গল- বিশেষজ্ঞরা বারবার এ কথা বলে আসছেন। সরকারও সাধ্যমতো নমুনা পরীক্ষার আওতা বাড়ানোর চেষ্টা করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার নতুন করে ১৩টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে করোনাভাইরাস পরীক্ষা করার অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকায় ১১টি এবং ঢাকার বাইরে ২টি।

ঢাকার ১১টি প্রতিষ্ঠানের মধ্যে আছে- স্কয়ার হাসপাতাল, এভারকেয়ার হাসপাতাল, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, পুর্নাভা হেলথ বাংলাদেশ লিমিটেড, ল্যাবএইড হাসপাতাল, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল লিমিটেড, বায়োমেড ডায়াগনস্টিক, ডিএমএফআর মলিকিউলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিকস, বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স জেনারেল হাসপাতাল, কেয়ার মেডিকেল কলেজ।
ঢাকার বাইরের দুটি বেসরকারি প্রতিষ্ঠান হল- বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল এবং চট্টগ্রামের শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি লিমিটেড।

নতুন করে অনুমতি পাওয়া এই ১৩টি ছাড়াও ইতোমধ্যেই সারা দেশের ৪২টি প্রতিষ্ঠানে কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর