নিজেকে বাদ দিয়ে কাকে সেরা ফিল্ডার মনে করে জন্টি রোডস?
- Details
- by খেলাধুলা ডেস্ক
জন্টি রোডসের আনুষ্ঠানিক পরিচয় তিনি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সাবেক ব্যাটসম্যান। কিন্তু দর্শকরা কি তাকে ব্যাটিংয়ের জন্য মনে রেখেছে? না, মোটেই না। রোডস বরং অবিস্মরণীয় হয়ে আছেন তার অবিশ্বাস্য ফিল্ডিং দক্ষতার কারণে।

কিন্তু রোডস নিজেকে সেরা মনে করেন না, তার মতে ক্রিকেট ইতিহাসের সেরা ফিল্ডার তারই স্বদেশি এবি ডি ভিলিয়ার্স। সম্প্রতি একটি ইন্সটাগ্রাম লাইভে রোডসের কাছে তার সেরা ফিল্ডারের নাম জানতে চাওয়া হলে তিনি ডি ভিলিয়ার্সের নাম বলেন।
রোডস বলেন, “আমার মনে এবি ইতিহাসের সেরা ফিল্ডার। সে কিপিং করে, স্লিপে দাঁড়ায়, সে মিড-অফে ফিল্ডিং করে আবার তাকে মিড-অনেও দেখা যায়!”
এই কিংবদন্তি ফিল্ডার আরো বলেন, “সব জায়গায় ফিল্ডিং করতে পারে; অ্যন্ড্রু সাইমন্ডকে আমার এই রকম লেগেছিলো। তার বাহু অন্তত্য শক্তিশালী। ফলে সে বাউন্ডারিতে ফিল্ডিং করতে পারতো। আবার বিশাল ডাইভ দিতেও তার জুড়ি ছিলো না।”

এরপর রোডস বলেন, এবি খেলার পরিস্থিতি অন্য যে কারো চেয়ে ভালো বোঝে। ফলে নিজের ফিল্ডিং পজিশনটাও সে নিজে ঠিক করে নেয়।
তিনি বলেন, “সুরেশ রায়নাকে আমার দারুণ লাগতো। তবে যদি সেরা ফিল্ডারের কথা বলা হয়, তাহলে আমি এবির কথাই বলবো। এ ছাড়া বেন স্টোকসও আছে, যে সব সময় গুরুত্বপূর্ণ জায়গায় ফিল্ডিং করে।”
এবিকে অবশ্য আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না। ২০১৮ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন। পরে অবশ্য ২০১৯ সালের বিশ্বকাপে ফেরার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু বোর্ডের সাথে তার চুক্তিটি শেষ পর্যন্ত হয়নি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর