বিজন কুমার: অনেকেই আক্রান্ত কিন্তু জানেন না
- Details
- by নিজস্ব প্রতিবেদক
দেশের আলোচিত অণুজীববিজ্ঞানী ড. বিজন কুমার শীল। গণস্বাস্থ্য কেন্দ্রের করোনা শনাক্তের কীটের উদ্ভাবনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। গতকাল রাতে এক ফেসবুকে লাইভে এসে তিনি বলেন, ইতোমধ্যে দেশের অন্তত ৩০-৪০ ভাগ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু তাদের অনেকেই আক্রান্তের এই খবর জানেন না।

তিনি বলেন, কোভিড-১৯ মারাত্মক ছোঁয়াছে। আপনি কতদিন পালিয়ে থাকবেন? যতই লুকিয়ে থাকেন না কেন, একসময় হয়তো আপনাকেও আক্রান্ত হতে হবে। আমি আপনি সবাই আক্রান্ত হবো। এই ভাইরাস কাউকে ছাড়বে না। তাই করোনা হয়ে গেলে আপনি যেন ভাইরাসের সঙ্গে লড়াই করে টিকে থাকতে পারেন সেই ভাবনা ভাবতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে।
ড. বিজন কুমার শীল আরো বলেন, ইউরোপের মানুষের তুলনায় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। সেজন্য অনেকেই হয়তো করোনায় আক্রান্ত হয়েছেন এবং ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন, কিন্তু সেটা তিনি জানেন না। হয়তো হাল্কা জ্বর হয়েছে, কিছুটা দুর্বলতা অনুভব করেছেন, কিন্তু খুব একটা পাত্তা দেননি। এমন লোকের সংখ্যা অবশ্য খুব কম।

দেশের আলোচিত এই বিজ্ঞানী বলেন- আশার কথা হল, তুলনামূলক দূর্বল করোনাভাইরাসই বাংলাদেশে এসেছে। যদি জানুয়ারিতে আসতো তাহলে এর তীব্রতা থাকতো আরো বেশি। মার্চে আসার কারণে এটা এমনিতেই অনেকখানি দুর্বল হয়ে এসেছে। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা একটু ভালো থাকলে এই ভাইরাস আপনাকে কাবু করতে পারবে না।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর