তথ্যমন্ত্রী: বাংলাদেশ-ভারত সম্পর্ক রক্তের অক্ষরে লেখা
- Details
- by নিজস্ব প্রতিবেদক
ভারত-বাংলাদেশের সম্পর্ক অকৃত্রিম ও অতুলনীয় উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এই সম্পর্ক সুগভীর, বহুমাত্রিক ও রক্তের অক্ষরে লেখা। আজ মঙ্গলবার সচিবালয়ে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, মঙ্গলবার সচিবালয়ে
তথ্যমন্ত্রী বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক অকৃত্রিম ও অতুলনীয়। এর সঙ্গে অন্য কোনো দেশের সম্পর্কের তুলনা চলে না। দুই দেশের সম্পর্ক রক্তের অক্ষরে লেখা। কারণ মহান মুক্তিযুদ্ধে ভারতের সৈন্যরা রক্ত দিয়েছেন, এক কোটি মানুষকে তারা আশ্রয় দিয়েছে। বাংলাদেশের ইতিহাসের পাতায় এটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে।
বৈঠকে কী কী আলোচনা হয়েছে সে বিষয়ে তিনি বলেন, ভারতীয় চলচ্চিত্রকার শ্যাম বেনেগালের পরিচালনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্রটি মুজিববর্ষের মধ্যেই সমাপ্ত করার পরিকল্পনা, বাংলাদেশি পরিচালক ও ভারতীয় সহ-পরিচালকের তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধের ওপর যৌথভাবে প্রামাণ্যচিত্র নির্মাণ, ত্রিপুরা ও মেঘালয়ের পাশাপাশি পশ্চিমবঙ্গসহ পুরো ভারতে বিটিভি এবং বাংলাদেশের প্রাইভেট টেলিভিশন চ্যানেলগুলো দেখানোর ব্যবস্থা করা নিয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের মাধ্যমে উভয় দেশের উপকৃত হওয়া, বিশেষ করে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো যেন চট্টগ্রাম বন্দর সহজে ব্যবহার করতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি সেখানে সড়ক ও রেল সংযোগ যেন দ্রুত চালু হয়, সে ব্যাপারে জোর দেয়া হয়েছে। নারী সাংবাদিকদের প্রশিক্ষণ আদান-প্রদানসহ গণমাধ্যম খাতের অবকাঠামোগত উন্নয়ন ও চলচ্চিত্র আমদানি-রপ্তানি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে, যোগ করেন মন্ত্রী।
এ সময় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিধান রেখে আইন সংশোধনের বিষয়ে বিএনপির নেতিবাচক মন্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আইন সংশোধনটা তাদের পছন্দ হয়নি বলে মনে হয়। সরকার মৃত্যুদণ্ড রেখে আইন সংশোধন করেছে এটি দমনের জন্য।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.