আপনি পড়ছেন

প্রায় ১০ কোটি টাকা দিয়ে কেনা হয়েছে এমআরআই মেশিন। কিন্তু মাত্র তিন বছরের মধ্যে তা অচল হয়ে পড়েছে। বাধ্য হয়েই বেসরকারি প্রতিষ্ঠানে পরীক্ষা করায় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। এমন অবস্থা দেখা গেছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে।

mri machineএমআরআই মেশিন -ফাইল ছবি

জানা গেছে, চমেক হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগে সাড়ে ৩ থেকে ৪ হাজার টাকায় এমআরআই পরীক্ষা যেত। মেশিনটি অচল হয়ে পড়ে থাকায় বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে এ পরীক্ষার জন্য প্রায় দ্বিগুণ অর্থ গুনতে হচ্ছে স্থানীয়দের।

হাসপাতাল সূত্র জানায়, জার্মানি ‘হিটাচি ১.৫ টেসলা’ এই মেশিন সরবরাহ করে ঢাকার মেডিটেল প্রাইভেট লিমিটেড। ২০১৭ সালের ২৫ অক্টোবর চালু হওয়ার পর যান্ত্রিক সমস্যায় অচল হয়ে পড়ে এ বছরের ২৮ অক্টোবর।

পরদিনই বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত মেশিনটি সচল হয়নি। এর ফলে দীর্ঘদিন ধরে এমআরআই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। মেশিনটি চালু থাকতে গড়ে প্রতিদিন ১৫-২০টি পরীক্ষা হতো বলে জানান সংশ্লিষ্টরা।

cmc hospitalচমেক হাসপাতাল

এ বিষয়ে হাসপাতালটির রেডিওলজি ও ইমেজিং বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুভাষ মজুমদার জানান, মেশিনটি ঠিক করতে ৯-১০ লাখ টাকার প্রয়োজন। নিমিইউ অ্যান্ড টিসি কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারা অর্থ ছাড় করলেই সমস্যার সমাধান হবে।

প্রায় একই ধরনের কথা বলেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম। তিনি বলেন, মেশিনটি ব্যয়বহুল হওয়ায় এর যন্ত্রপাতিও খুবই দামী। অর্থ ছাড় পেলে মেরামত করে সেবা দেয়া যাবে।

একাধিক রোগী বলেন, চমেক হাসপাতালে ভর্তি হলেও এমআরআই পরীক্ষার জন্য যেতে হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানে। দ্বিগুণ টাকায় এবং অন্যান্য প্রতিষ্ঠানে গিয়ে এ পরীক্ষা করার কারণে তাদের সমস্যায় পড়তে হচ্ছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.