আপনি পড়ছেন

জনাথন নামে বিশ্বের সবচেয়ে বয়স্ক কচ্ছপের ১৯০তম জন্মদিন উদযাপন করছে সেন্ট হেলেনা দ্বীপের বাসিন্দারা। দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় দ্বীপ সেন্ট হেলেনার গভর্নরের বাসভবনের প্ল্যান্টেশন হাউসে জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছে জনাথন। সপ্তাহজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তার জন্মদিন পালন করা হচ্ছে।

ছবি -সংগৃহীত

রোববার জনাথনের প্রিয় খাবার দিয়ে তৈরি কেক কেটে সপ্তাহব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটবে। গাজর, লেটুস, শসা, আপেল এবং নাশপাতি তার প্রিয় খাবার। বিশ্বের প্রাচীনতম এই কচ্ছপের ১৯০তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে আগ্রহী দর্শনার্থীদের জন্য প্ল্যান্টেশন হাউস তিনদিনের জন্য খুলে দেওয়া হয়েছে।

সেন্ট হেলেনায় জোনাথনকে একজন সেলিব্রিটি হিসেবেই বিবেচনা করা হয়। সে ডেভিড, এমা এবং ফ্রেড নামের আরও তিনটি বিশাল আকৃতির কচ্ছপের সাথে প্ল্যান্টেশন হাউসে থাকে। সেন্ট হেলেনা ব্রিটিশ শাসিত একটি দ্বীপ। এখানকার কর্মকর্তারা ঐতিহাসিক এই ঘটনাকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে একটি স্মারক স্ট্যাম্প সিরিজ উন্মোচন করেছে।

ছবি -সংগৃহীত

যদিও জনাথনের জন্মের কোন প্রকৃত রেকর্ড নেই, তবে বিশাল আকৃতির এই কচ্ছপটি ১৮৩২ সালের দিকে জন্মগ্রহণ করেছিল বলে ধারণা করা হয়। ১৮৮২ সালে উত্তর আফ্রিকার দেশ সেশেলস থেকে উপহার হিসেবে জনাথনকে সেন্ট হেলেনায় পাঠানো হয়েছিল।

এদিকে সেন্ট হেলেনার পর্যটন বিভাগের প্রধান ম্যাট জোশুয়া এই কচ্ছপটিকে ২০০ বছর বয়সী বলে দাবি করেছেন। ২০২২ সালের শুরুতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জনাথনকে বিশ্বের সবচেয়ে বয়স্ক কচ্ছপ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

সূত্র: এএফপি  

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.