সৌদি আরবের ভূখণ্ড কি সত্যিই হুতিদের দখলে? মার্কিন পডকাস্টারের চাঞ্চল্যকর মন্তব্য
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বর্তমানে সৌদি আরবের একটি অংশ দখল করে রেখেছে এবং তারা দেশটির রাজতন্ত্রের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে দাবি উঠেছে। গত সোমবার প্রকাশিত এক পডকাস্টে মার্কিন ভূরাজনৈতিক বিশ্লেষক ব্র্যান্ডন জে ওয়েইকার্টকে দেওয়া সাক্ষাৎকারে এই দাবি করেন মার্কিন পডকাস্টার টাকার কার্লসন। তবে পাহাড় ও মরুভূমি ঘেরা দুর্গম সীমান্ত এলাকায় স্বাধীনভাবে সাংবাদিকদের প্রবেশাধিকার না থাকায় এই দাবির সত্যতা নিরপেক্ষ সূত্রে যাচাই করা সম্ভব হচ্ছে না।

সৌদি আরবের সীমান্তবর্তী ভূখণ্ড নিয়ে দ্বন্দ্বের ইতিহাস অবশ্য নতুন নয়। ১৯৩৪ সালের তায়েফ চুক্তির আওতায় ইয়েমেন যে তিনটি দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সৌদি আরবকে ছেড়ে দিয়েছিল, সেই আসির, জাজান ও নাজরানের ওপর হুতিরা দীর্ঘদিন ধরেই নিজেদের অধিকার দাবি করে আসছে। মূলত সৌদি সীমান্তের ঠিক দক্ষিণে অবস্থিত ইয়েমেনের পাহাড়ি সাআদা প্রদেশে শিয়া ইসলামের জায়েদি মতবাদ অনুসরণকারী এই গোষ্ঠীর উত্থান ঘটে। হুসেইন বদরুদ্দিন আল-হুতির নামানুসারে গড়ে ওঠা এই সংগঠনের শীর্ষ নেতৃত্ব নিজেদের নবী হজরত মুহাম্মদ (সা.)-এর বংশধর হিসেবে পরিচয় দিয়ে থাকে।
পডকাস্টে টাকার কার্লসন বলেন, হুতিরা সৌদি রাজতন্ত্রের জন্য হুমকি হয়ে উঠেছে এবং সৌদি আরবের মাটিতে বর্তমানে হুতি বাহিনী অবস্থান করছে। মার্কিন সংবাদমাধ্যমগুলো এই সংঘাতের খবর এড়িয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি এটিকে একটি বড় ঘটনা বলে আখ্যা দেন। এই তথ্যের সুনির্দিষ্ট উৎস প্রকাশ না করলেও কার্লসন জানান, তিনি নিয়মিত উপসাগরীয় অঞ্চলের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখেন। এর আগে গত অক্টোবরে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছিল, কার্লসন ভূমধ্যসাগরে একটি প্রমোদতরিতে কয়েকজন আরব রাজপরিবারের সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা সংস্থার কড়া সমালোচক হিসেবে পরিচিত এই পডকাস্টার আরও জানান, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও তার দীর্ঘ সময় কথা হয়েছে।
এর আগে গত ২ নভেম্বর পশ্চিমা ও আরব কর্মকর্তাদের উদ্ধৃত করে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এক বিশেষ প্রতিবেদনে জানায়, অক্টোবরে হুতিরা সৌদি আরবের ভেতরে আকস্মিক হামলা চালিয়েছিল। তবে গোষ্ঠীটি ভূখণ্ড দখল করে রেখেছে কি না, সে বিষয়ে ওই প্রতিবেদনে স্পষ্ট কোনো তথ্য ছিল না। কার্লসন আরও সন্দেহ প্রকাশ করেন, হুতিদের পেছনে কেবল ইরান নয়, বরং সৌদি রাজতন্ত্রকে দুর্বল দেখতে চায় এমন অন্যান্য আন্তর্জাতিক বা আঞ্চলিক পক্ষও মদদ জোগাচ্ছে। যদিও হুতিদের মূল সংঘাত বর্তমানে ইয়েমেনের ভেতরেই বেশি দৃশ্যমান এবং তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী এডেনের দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.