আপনি পড়ছেন

অর্থনৈতিক আধিপত্য ও জবরদস্তিমূলক পুরোনো নীতিগুলো কার্যকারিতা হারিয়েছে এবং বৈশ্বিক পরিসরে এগুলো প্রতিরোধমূলক ক্ষমতাও খুইয়েছে। চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শেনঝেন শহরে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) বিজনেস ফোরামে দেওয়া এক ভাষণে বুধবার এমন মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলটি বর্তমানে বৈশ্বিক অর্থনীতির কেন্দ্রে পরিণত হয়েছে এবং এটি এখন বিশ্বের প্রধান শিল্প ও প্রযুক্তিগত কেন্দ্রবিন্দু।

পুতিন: অর্থনৈতিক আধিপত্য ও নিষেধাজ্ঞার কার্যকারিতা শেষ
একটি বৈঠকে উপস্থিত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রুশ প্রেসিডেন্টের মতে, এ পরিবর্তনের পেছনে মূল ভূমিকা রেখেছে এশিয়ার উন্নয়নশীল দেশগুলো। বিগত ৩৫ বছরে বিশ্ব অর্থনীতিতে উন্নয়নশীল দেশ ও উদীয়মান বাজারগুলোর অবদান প্রায় দ্বিগুণ হয়েছে। পুতিন বলেন, ‘ঠিক এখান থেকেই, অর্থাৎ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকেই মৌলিক পরিবর্তনের সূচনা হয়েছিল—যা এখন ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে।’ তিনি আরও উল্লেখ করেন, এই আঞ্চলিক মডেলটি একটি অধিকতর ন্যায্য, গণতান্ত্রিক ও সমতাভিত্তিক বৈশ্বিক ব্যবস্থার উত্থানকে স্পষ্টভাবে তুলে ধরে।

সফল দেশগুলোর অগ্রযাত্রাকে আটকে দেওয়ার চেষ্টার তীব্র সমালোচনা করে পুতিন বলেন, ‘এসব সুযোগের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার বদলে অতীতের আধিপত্যবাদী শক্তিগুলো সফল ও উন্নয়নশীল দেশগুলোর অগ্রগতিকে দমিয়ে রাখার চেষ্টা করছে। এটি মুক্ত প্রতিযোগিতার যুক্তিবিরোধী এবং স্পষ্টতই তাদের নিজেদের স্বার্থেরও পরিপন্থী।’ তিনি জানান, আঞ্চলিক দেশগুলো বৈশ্বিক মঞ্চে নিজেদের স্বতন্ত্র পরিচয় ও কর্তৃত্ব রক্ষা করতে নিজস্ব সার্বভৌমত্ব আরও সুদৃঢ় করতে আগ্রহী হয়ে উঠছে।

অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিষয়ে রাশিয়ার উদাহরণ টেনে পুতিন বলেন, ‘অভিজ্ঞতা দেখিয়েছে যে অর্থনৈতিক আধিপত্য ও বাস্তবিক জবরদস্তির পুরোনো অস্ত্রগুলো উপযোগিতা হারিয়েছে এবং উল্লেখযোগ্য মাত্রায় এগুলো ভীতি প্রদর্শনের ক্ষমতাও হারিয়ে ফেলেছে।’ তিনি আরও জানান, অর্থনৈতিক নিষেধাজ্ঞার হয়তো এখনও কিছুটা প্রতিবন্ধকতা তৈরির ক্ষমতা রয়েছে, তবে তা কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আর পুরোপুরি থামিয়ে দিতে সক্ষম নয়।

বর্তমান অশান্ত বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে রুশ প্রেসিডেন্ট বলেন, এই অস্থিতিশীল বিশ্বের এখন বিভাজনের বদলে ঐক্য, আধিপত্যের বদলে সমতা, বিচ্ছিন্নতার বদলে অংশীদারত্ব এবং চরমপত্রের বদলে সংলাপ প্রয়োজন। তিনি আরও যোগ করেন, এপেক প্ল্যাটফর্মটি সব পর্যায়ে গঠনমূলক সম্পৃক্ততার জন্য উল্লেখযোগ্য সুযোগ তৈরি করেছে।

এদিকে বৃহস্পতিবার শেনঝেনে চীন, রাশিয়া ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যে অনুষ্ঠেয় আসন্ন ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠক থেকে উল্লেখযোগ্য সুফল পাওয়ার আশা প্রকাশ করেন পুতিন। দুই দিনের সরকারি সফরে মঙ্গলবার রাতে চীনে পৌঁছান রুশ প্রেসিডেন্ট। এই সফরে এপেক ফোরামের কর্মসূচিতে অংশ নেওয়া এবং বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক ছাড়াও পুতিনের বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের কথা রয়েছে।

ফোরামে অংশগ্রহণের পর চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন পুতিন। রুশ বার্তা সংস্থা তাসসহ অন্যান্য সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এই বৈঠকটি দুই ঘণ্টারও বেশি সময় ধরে স্থায়ী ছিল। পরবর্তীতে ক্রেমলিন জানায়, পুতিন মস্কো স্টেট ইউনিভার্সিটি এবং বেইজিং ইনস্টিটিউট অব টেকনোলজির যৌথ উদ্যোগে শেনঝেনে প্রতিষ্ঠিত একটি যৌথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.