বৈদেশিক বাণিজ্যের আড়ালে প্রায় ৯৭ মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই ঘটনায় মোট ১৯টি করপোরেট প্রতিষ্ঠান জড়িত বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পেয়েছে সংস্থাটি।

সালমান এফ রহমান

রোববার বিকেলে সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ এসব তথ্য জানান। তিনি বলেন, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ১৭টি প্রতিষ্ঠানের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা।

তদন্তে উঠে এসেছে, অর্থ পাচারের জন্য একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো জনতা ব্যাংকের মতিঝিল শাখা থেকে রপ্তানির জন্য এলসি বা বিক্রয় চুক্তির ব্যবস্থা করত। কিন্তু পণ্য রপ্তানির পর অর্জিত অর্থ আর দেশে ফিরিয়ে আনা হতো না। এই অর্থ সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ‘আর আর গ্লোবাল ট্রেডিং’-এর মাধ্যমে পাচার হয়ে যেত। সিআইডি জানায়, প্রতিষ্ঠানটির মালিকানায় রয়েছেন সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এএসএফ রহমানের ছেলে আহমেদ শাহরিয়ার রহমান। দুবাই ছাড়াও সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং আয়ারল্যান্ডসহ বিভিন্ন দেশে এই অর্থ পাচার করা হয়েছে।

এই পাচারের ঘটনায় বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এএসএফ রহমান, ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, আহমেদ শায়ান ফজলুর রহমান এবং আহমেদ শাহরিয়ার রহমানের নাম বিশেষভাবে উঠে এসেছে। তাদের পাশাপাশি আরও ২৪ জন ব্যক্তি এবং ১৯টি প্রতিষ্ঠানকে অভিযুক্ত করা হয়েছে। অর্থ পাচারের জন্য ব্যবহৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে অ্যাপোলো অ্যাপারেলস, বেক্সটেক্স গার্মেন্টস, কসমোপলিটন অ্যাপারেলস, ইন্টারন্যাশনাল নিটওয়্যার অ্যান্ড অ্যাপারেলস, এবং আরবান ফ্যাশনস লিমিটেড।

এই অভিযোগের ভিত্তিতে সিআইডি গত বছরের ১৭ ও ১৮ সেপ্টেম্বর মতিঝিল থানায় ১৭টি মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করে। ইতোমধ্যে আদালতের নির্দেশে অভিযুক্তদের প্রায় ৬০০ থেকে ৭০০ কোটি টাকার সম্পদ ক্রোক করা হয়েছে। এর মধ্যে ঢাকার দোহারের ২ হাজার শতাংশ জমি, গুলশানের ‘দ্য এনভয়’ ভবনে একটি ফ্ল্যাট এবং গুলশান আবাসিক এলাকার একটি ট্রিপ্লেক্স ফ্ল্যাট রয়েছে। এছাড়া, অভিযুক্তদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ ও তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সিআইডি প্রধান আরও জানান, কারাগারে থাকা সালমান এফ রহমানকে এই মামলাগুলোতে গ্রেপ্তার দেখানো হবে। এর আগে চলতি বছরের জুলাই মাসে এই মামলার আসামি এবং বেক্সিমকোর সহযোগী প্রতিষ্ঠান অটাম লুপ অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল। পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.