লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান
- Details
- by ২৪ ডেস্ক
দীর্ঘ ১৭ বছর প্রিয় মাতৃভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তিনি সপরিবারে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করছেন।

সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
বাংলাদেশ সময় রাত ৮টার কিছু পরে লন্ডনের কিংসটন এলাকার বাসা থেকে সপরিবারে বের হয়ে ১০টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। এ সময় তার সাথে ছিলেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। লন্ডন ত্যাগের আগে তিনি সেখানে অবস্থানরত নেতাকর্মীদের ভিড় না করার এবং শান্ত থাকার আহ্বান জানান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট বিজি-২০২ এ তিনি দেশের পথে ডানা মেলবেন।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে শাহজালাল বিমানবন্দরে আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। পুরো বিমানবন্দর এলাকা এখন নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা। বিমানবন্দর সূত্র জানিয়েছে, ফ্লাইটটি সিলেট হয়ে ঢাকায় আসবে। সিলেটে সংক্ষিপ্ত যাত্রাবিরতি থাকলেও তারেক রহমান সেখান থেকে বিমান থেকে নামবেন না।
বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলের ৩০০ ফিট (জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে) এলাকায় যাবেন তারেক রহমান। সেখানে বিএনপির পক্ষ থেকে এক বিশাল গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, এই সংবর্ধনায় অন্তত ৫০ লাখ মানুষের সমাগম ঘটবে বলে তারা আশা করছেন। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন। এমনকি নেতাকর্মীদের যাতায়াতের সুবিধার জন্য বিভিন্ন রুটে ২০ জোড়া বিশেষ ট্রেন চালুর খবরও পাওয়া গেছে।
তারেক রহমানের নিরাপত্তায় দলীয় ও সরকারিভাবে ‘ডাবল লেয়ার’ বা দ্বিমুখী নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সিএসএফ বিএনপির নিজস্ব নিরাপত্তা বাহিনী সংবর্ধনাস্থল ও যাতায়াতের পথে নিয়োজিত থাকবে। পুলিশ ও বিশেষ গোয়েন্দা সংস্থাগুলো বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো রুট মনিটর করছে। তারেক রহমানের যাতায়াতের জন্য একটি বুলেটপ্রুফ টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো প্রস্তুত রাখা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.