খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার, জিয়াউর রহমানের পাশে দাফনের পরিকল্পনা
- Details
- by ২৪ ডেস্ক
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে পারে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এই জানাজার আয়োজন করার পরিকল্পনা করা হয়েছে। মঙ্গলবার দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

সালাহউদ্দিন আহমেদ জানান, বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে খালেদা জিয়াকে দাফন করা হতে পারে। সেখানে তার স্বামী ও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে সমাহিত করার পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। দলের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করার পর থেকেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির নেতাকর্মীরা ভিড় করতে শুরু করেছেন। অনেকে হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে রাখে।
বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার মৃত্যুর সময় তার শয্যাপাশে ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছেলের বউ জোবায়দা রহমান, নাতনি জাইমা রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।
মঙ্গলবার সকাল আটটার পর হাসপাতালে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস। এর কিছুক্ষণ পর সেখানে আসেন স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন ও দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম হাসপাতালেই অবস্থান করছিলেন।
চিকিৎসকরা জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘সংকটময়’ হওয়ার পর থেকেই দলের নেতাকর্মীদের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ২৩ নভেম্বর তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়েছিল। তিনি দীর্ঘ দিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। এর আগে ২০২৪ সালের জুনে তার হৃৎপিণ্ডে পেসমেকার বসানো হয় এবং বিদেশ থেকে চিকিৎসক এনে লিভারের চিকিৎসাও দেওয়া হয়। ২০২১ সালের মে মাসে করোনায় আক্রান্ত হয়েও তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.