আপনি পড়ছেন

গাজা উপত্যকার প্রশাসনিক দায়িত্ব একটি স্বাধীন কমিটির কাছে হস্তান্তর করতে প্রস্তুত ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। তারা স্পষ্ট করে জানিয়েছে, ভবিষ্যতে গাজার শাসন ব্যবস্থায় অংশ নেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই।

ভবিষ্যৎ গাজা প্রশাসনে অংশ নেবে না হামাস: স্বাধীন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা
গাজার সাম্প্রতিক ছবি

বৃহস্পতিবার এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাসেম জানান, বিভিন্ন খাত পরিচালনার জন্য স্বাধীন ব্যক্তিদের নিয়ে গঠিত একটি কমিটির অপেক্ষায় আছেন তারা। এই প্রস্তাবে হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি দলগুলোর সমর্থন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ‘এই হস্তান্তর প্রক্রিয়া সহজ করতে আমরা সহায়তা করব এবং কমিটির কাজে সমর্থন দেবো।’ গাজা পরিচালনার যেকোনো প্রশাসনিক কাঠামোর বাইরে থাকার সিদ্ধান্ত হামাস অনেক আগেই নিয়েছে বলেও জোর দেন তিনি।

২০২৪ সালের মার্চে গাজা নিয়ে অনুষ্ঠিত জরুরি আরব সম্মেলনে গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষাপটে এই মন্তব্য এল। ওই সম্মেলনে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির যেকোনো প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করা হয়েছিল এবং একটি ঐক্যবদ্ধ আরব উদ্যোগ হিসেবে মিশরের গাজা পুনর্গঠন পরিকল্পনাকে সমর্থন জানানো হয়েছিল।

পরিকল্পনায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন সময়ের জন্য গাজা পরিচালনার লক্ষ্যে একটি অস্থায়ী প্রশাসনিক কমিটি গঠনের কথা বলা হয়েছে। নির্দলীয় প্রযুক্তিবিদদের (টেকনোক্র্যাট) নিয়ে গঠিত এই স্বাধীন সংস্থাটি ফিলিস্তিনি সরকারের অধীনে কাজ করবে। সে সময় হামাস এই ব্যবস্থাকে স্বাগত জানিয়েছিল।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার গাজা প্রস্তাবনার দ্বিতীয় ধাপ উন্মোচন করবেন বলে আশা করা হচ্ছে। ইসরায়েলের পক্ষ থেকে আপত্তি থাকা সত্ত্বেও তিনি এটি প্রকাশ করতে পারেন। হামাসের বিবৃতির সঙ্গে এই খবরটিও সামনে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহের বিলম্বের পর গাজা পরিচালনার জন্য একটি ‘শান্তি পরিষদ’ এবং অন্যান্য প্রশাসনিক সংস্থা প্রতিষ্ঠার ঘোষণা দেওয়ার পরিকল্পনা করছেন ট্রাম্প।

এর আগে ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর গাজায় ইসরায়েলি যুদ্ধ অবসানের লক্ষ্যে ২০ দফার একটি পরিকল্পনা পেশ করেছিলেন ট্রাম্প। এর মধ্যে ছিল যুদ্ধবিরতি, ইসরায়েলি জিম্মিদের মুক্তি, উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার, একটি টেকনোক্র্যাটিক প্রশাসন গঠন এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন। পাশাপাশি হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বানও জানানো হয়েছিল।

এরপর ২০২৫ সালের ১৮ নভেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র সমর্থিত একটি প্রস্তাব পাস হয়। এতে ২০২৭ সালের শেষ পর্যন্ত গাজায় একটি অস্থায়ী আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের অনুমতি দেওয়া হয়, যা পরিষদের অনুমোদিত একটি ঐক্যবদ্ধ কমান্ডের অধীনে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে।

গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী শত শতবার তা লঙ্ঘন করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এতে ৪২৪ জন ফিলিস্তিনি নিহত এবং ১ হাজার ১৮৯ জন আহত হয়েছেন।

এই যুদ্ধবিরতির মাধ্যমে ইসরায়েলের দুই বছরের যুদ্ধের অবসান ঘটে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলায় প্রায় ৭১ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া ১ লাখ ৭১ হাজার ২০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা উপত্যকা।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.