আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই সংকট নিরসনে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় জোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে তেহরান। এ লক্ষ্যে ইতোমধ্যে একটি সুস্পষ্ট পরিকল্পনা ও সুনির্দিষ্ট শর্ত উত্থাপন করেছে ইরান। সোমবার দেশটির পক্ষ থেকে জানানো হয়, আলোচনার সফল পরিণতি এখন পুরোপুরি ওয়াশিংটনের রাজনৈতিক বিচক্ষণতার ওপর নির্ভর করছে।

কাতার-পাকিস্তানের মাধ্যমে নিবিড় কূটনীতি চালাচ্ছে ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

তুর্কমেনিস্তান সফর শেষে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য তুলে ধরেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি জানান, বিদ্যমান অচলাবস্থা কাটাতে মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে অসংখ্য টেলিফোন আলাপ ও নিবিড় মধ্যস্থতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মার্কিন প্রশাসনের পদক্ষেপের দিকে ইঙ্গিত করে আব্বাস আরাঘচি বলেন, ‘আমরা আমাদের সুনির্দিষ্ট শর্ত ও সমন্বিত পরিকল্পনা তুলে ধরেছি। এখন সবকিছু নির্ভর করছে মার্কিন পক্ষের রাজনৈতিক দূরদর্শিতার ওপর। তারা কি কূটনীতির বিচক্ষণ পথ বেছে নেবে, নাকি আগের মতো পরিস্থিতিকে আগ্রাসন ও সামরিক সংঘাতের দিকে ঠেলে দেবে, তা তাদের বিষয়।’

ইরান কূটনৈতিক সমাধান ও সামরিক সংঘাত—উভয় পরিস্থিতির জন্যই আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি উল্লেখ করেন, নতুন করে কোনো সামরিক আগ্রাসন বা প্রতারণার চেষ্টা করা হলে তার জবাব হবে ‘আগের চেয়ে অনেক বেশি কঠোর ও অনুশোচনামূলক’। তেহরান কারও কোনো চাপের মুখে মাথা নত করবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি।

বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীতে মার্কিন নৌ-অবরোধ ও নিরাপত্তা ইস্যুতে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে বিরোধ চলছে। এ প্রসঙ্গে আরাঘচি জানান, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং আলোচনার পূর্ণাঙ্গ পুনরারম্ভ কেবল ইরানের ‘ন্যায়সঙ্গত শর্তগুলোর’ নিঃশর্ত মেনে নেওয়ার ওপরই নির্ভর করছে।

নিজের তুর্কমেনিস্তান সফর নিয়ে কথা বলতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা ইরানের পররাষ্ট্রনীতির ‘অপরিবর্তনীয় অগ্রাধিকার’। আওয়াজায় স্বাধীন কমনওয়েলথভুক্ত দেশগুলোর (সিআইএস) সম্মেলনের ফাঁকে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে যে সমঝোতা হয়েছিল, তারই ধারাবাহিকতায় এ সফরে জ্বালানি, ট্রানজিট ও অর্থনৈতিক অংশীদারত্ব বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়া ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি সেক্রেটারি আলি বাঘেরি কানির সাম্প্রতিক চীন সফর প্রসঙ্গে তিনি জানান, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে প্রধান অংশীদারদের সঙ্গে তেহরানের ধারাবাহিক কৌশলগত ও নিরাপত্তা যোগাযোগের অংশ হিসেবেই ওই আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.