আপনি পড়ছেন

লন্ডন থেকে বুলগেরিয়ার রাজধানী সোফিয়াগামী একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে বোমার হুমকি পাওয়ার পর সেটিকে হাঙ্গেরির বুদাপেস্টে ঘুরিয়ে নিয়ে জরুরি অবতরণ করানো হয়েছে। সোমবার উড্ডয়নরত অবস্থায় উইজ এয়ারের ওই ফ্লাইটটিতে এই আতঙ্ক দেখা দেয় বলে নিশ্চিত করেছে এয়ারলাইন্স ও হাঙ্গেরি কর্তৃপক্ষ।

বোমা আতঙ্কে মাঝপথে গতিপথ বদলাল লন্ডনের বিমান
বুদাপেস্ট বিমানবন্দরে উইজ এয়ারের একটি যাত্রীবাহী উড়োজাহাজ

হাঙ্গেরির প্রতিরক্ষামন্ত্রী রোমুলাজ রুসিন-সেন্ডি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, লন্ডনের লুটন থেকে সোফিয়াগামী উড়োজাহাজটিকে দেশটির বিমান বাহিনীর একটি গ্রিপেন যুদ্ধবিমান পাহারা দিয়ে নিয়ে আসে। এরপর উড়োজাহাজটি বুদাপেস্টের লিজট ফেরেঙ্ক আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। রাজধানীতে নিরাপদ অবতরণ নিশ্চিত করতে কয়েক মিনিটের মধ্যেই যুদ্ধবিমানটি মোতায়েন করা হয়েছিল।

বিমানটি অবতরণের পরপরই হাঙ্গেরির পুলিশ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে বলে প্রতিরক্ষামন্ত্রী উল্লেখ করেন। সেখানে উড়োজাহাজ ও যাত্রীদের প্রয়োজনীয় তল্লাশি চালায় কর্তৃপক্ষ।

উইজ এয়ারের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত নিরাপত্তা প্রোটোকল মেনে উড়োজাহাজটি বুদাপেস্টে অবতরণ করে এবং সেটিকে একটি নির্দিষ্ট ট্যাক্সি স্ট্যান্ডে নেওয়া হয়। সেখানে নিরাপত্তা সংস্থাগুলো পুরো উড়োজাহাজ ও যাত্রীদের বিশদ পরীক্ষা-নিরীক্ষা শুরু করে।

এক বিবৃতিতে উইজ এয়ারের একজন মুখপাত্র বলেন, ‘উইজ এয়ার নিশ্চিত করছে যে মাঝআকাশে বোমার হুমকি পাওয়ার কারণে আজকের লন্ডন লুটন-সোফিয়া ফ্লাইটটি বুদাপেস্টে ঘুরিয়ে দেওয়া হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘উইজ এয়ার কর্তৃপক্ষের সাথে পূর্ণ সহযোগিতা করছে। যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, এয়ারবাস এ৩২১ মডেলের উড়োজাহাজটি লন্ডনের লুটন বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ৮টা ৩৩ মিনিটে উড্ডয়ন করেছিল। স্থানীয় সময় দুপুর ১টা ২৫ মিনিটে এটি সোফিয়ায় পৌঁছানোর কথা ছিল। তবে উড্ডয়নকালীন তথ্য বিশ্লেষণে দেখা যায়, বসনিয়া ও হার্জেগোভিনার আকাশসীমা অতিক্রম করার সময় উড়োজাহাজটির গতিপথ পরিবর্তন করে হাঙ্গেরির দিকে নেওয়া হয়। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর বুদাপেস্ট বিমানবন্দরে জোরদার পরিদর্শন কার্যক্রম চালানো হয়।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.