রুশ হামলায় বিদ্যুৎহীন ইউক্রেনের একাধিক অঞ্চল
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার রাতভর চালানো জ্বালানি অবকাঠামোয় হামলার ফলে ইউক্রেনের একাধিক অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়েছে। সোমবার ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায়, চেরকাসি, দিনিপ্রোপেত্রোভস্ক, খারকিভ এবং সুমি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। দেশটির বিদ্যুৎ গ্রিড অপারেটর ইউক্রেনার্গো টেলিগ্রামে এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করে।

বিবৃতিতে জানানো হয়, যেখানে নিরাপত্তা পরিস্থিতি অনুকূল, সেখানেই পুনরুদ্ধার কাজ চলছে। ইউক্রেনজুড়ে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় এবং কিছু অঞ্চলে বিধিনিষেধ শিথিল করায় বিদ্যুতের ব্যবহার বেড়েছে। ইউক্রেনার্গো আরও জানায়, খারাপ আবহাওয়ার কারণে ওডেসা, মাইকোলাইভ এবং কিরোভোহরাদ অঞ্চলের ১৬২টি বসতি সকালে সম্পূর্ণ বা আংশিকভাবে বিদ্যুৎহীন হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামতে কাজ করছে উদ্ধারকারী দলগুলো।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্সে (সাবেক টুইটার) জানান, গত দিনটিতেও সীমান্ত সংলগ্ন এলাকায় জ্বালানি স্থাপনায় নতুন করে রুশ হামলা হয়েছে। তিনি জানান, পরিস্থিতির ওপর একটি সমন্বয় সভার পর দেখা গেছে, জ্বালানি অবকাঠামোতে লক্ষ্যবস্তু করে হামলা না হলেও রুশ সেনাবাহিনী লজিস্টিকস এবং মূলত রেল অবকাঠামোর ওপর হামলা জোরদার করেছে। তিনি বলেন, ‘বিশেষ করে দিনিপ্রো অঞ্চল এবং জাপোরিঝিয়ায় রেল স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।’
জেলেনস্কি আরও জানান, সোমবার নাগাদ জ্বালানি কর্মী এবং মেরামতকারী দলগুলো শনিবার ঘোষিত ‘প্রযুক্তিগত ত্রুটি’র আগের অবস্থায় বিদ্যুৎ ব্যবস্থা ফিরিয়ে এনেছে। তবে তিনি বলেন, ‘হামলা এবং শীতকালীন আবহাওয়ার প্রভাব বিবেচনায় সব চ্যালেঞ্জ গুরুতরই রয়ে গেছে।’
এদিকে ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে, তারা রাতভর রাশিয়ার ছোড়া ১৭১টি ড্রোনের মধ্যে ১৫৭টি গুলি করে ভূপাতিত করেছে। এছাড়া একটি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ‘তীব্র শীতের’ মধ্যে কিয়েভ এবং ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা না চালানোর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘ব্যক্তিগতভাবে অনুরোধ’ করেছিলেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিশ্চিত করেছেন যে, ট্রাম্প ১ ফেব্রুয়ারি পর্যন্ত ইউক্রেনে হামলা বন্ধ রাখার অনুরোধ করেছিলেন, তবে রুশ প্রেসিডেন্ট এতে সম্মত হয়েছেন কি না, তা তিনি জানাতে অস্বীকার করেন।
এছাড়া ইউক্রেনের বেসরকারি জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান ডিটিইকে জানিয়েছে, রোববার থেকে দ্বিতীয়বারের মতো দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে তাদের কয়লা শিল্পে হামলা চালানো হয়েছে, এতে প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগের দিন একই অঞ্চলে ডিটিইকে খনি শ্রমিকদের বহনকারী একটি বাসে হামলায় ১২ জন নিহত এবং ১৬ জন আহত হন। রাশিয়ার পক্ষ থেকে সাম্প্রতিক এসব ঘটনার বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.