আপনি পড়ছেন

হরমুজ প্রণালীতে অননুমোদিত পথ ব্যবহারের সময় মাইনের আঘাতে একটি তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নৌবাহিনী এ তথ্য প্রকাশ করে। দিনটিতে কৌশলগত এই গুরুত্বপূর্ণ জলসীমায় আগুন লাগা চতুর্থ তেলবাহী ট্যাংকার এটি।

হরমুজ প্রণালীতে মাইন বিস্ফোরণে চতুর্থ তেলবাহী ট্যাংকারে আগুন
হরমুজ প্রণালীতে চলাচলরত একটি তেলবাহী ট্যাংকার

আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ শাখা জানায়, ২০ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল বহনকারী এই সুপারট্যাংকারটি প্রণালীর দক্ষিণাঞ্চলীয় পথ ব্যবহারের বিরুদ্ধে দেওয়া বারবার রেডিও সতর্কবার্তা উপেক্ষা করেছিল।

বিবৃতি অনুযায়ী, জলযানটিতে একটি মাইনের আঘাত লাগার ফলে তীব্র বিস্ফোরণ ঘটে এবং তাতে আগুন ধরে যায়। আইআরজিসি উল্লেখ করেছে, ট্যাংকারটি একটি অননুমোদিত দক্ষিণাঞ্চলীয় পথ দিয়ে প্রণালী থেকে বের হওয়ার চেষ্টা করছিল। শুক্রবার সকাল থেকে হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকারে আগুন লাগার এটি চতুর্থ ঘটনা বলে দাবি করেছে আইআরজিসি।

এর আগে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম সংস্থা (ইউকেএমটিও) জানায়, গ্রিনিচ মান সময় সন্ধ্যা ছয়টায় ইরানের লাভান দ্বীপের ৪০ নটিক্যাল মাইল দক্ষিণে একটি জলযান অজ্ঞাত অস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। সংস্থাটির তথ্যানুযায়ী, বস্তুটি জলযানের বাঁ দিকে আঘাত হানলে জাহাজে আগুন ধরে যায়। তবে জাহাজের নাবিকেরা নিরাপদ রয়েছেন এবং কোনো পরিবেশগত ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি। ইউকেএমটিওর উল্লিখিত ঘটনাটি আইআরজিসির জানানো ট্যাংকারের সঙ্গে সম্পর্কিত কি না, তা স্পষ্ট নয়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানি কর্তৃপক্ষ হরমুজ প্রণালী ও এর আশপাশে বাণিজ্যিক জাহাজের ওপর বেশ কয়েকটি ঘটনার কথা জানিয়েছে। এর মধ্যে নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়া বিভিন্ন ট্যাংকারও রয়েছে। উপসাগরীয় অঞ্চলকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করা হরমুজ প্রণালী বিশ্বের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের অন্যতম প্রধান সমুদ্রপথ।

২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আক্রমণ চালানোর পর থেকে এ অঞ্চলে সামুদ্রিক উত্তেজনা বিরাজ করছে, যার প্রতিক্রিয়ায় ইরানও পুরো অঞ্চলে পাল্টা পদক্ষেপ নেয়। পরবর্তীকালে কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয় এবং জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তবে তা সত্ত্বেও প্রণালীর সামুদ্রিক নিরাপত্তা ও নৌ-চলাচলের ব্যবস্থাপনা নিয়ে বিরোধ অব্যাহত রয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.