এনসিটি ইস্যুতে অচল চট্টগ্রাম বন্দর, অনির্দিষ্টকালের কর্মবিরতি
- Details
- by ২৪ ডেস্ক
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার সরকারি উদ্যোগকে কেন্দ্র করে দেশের প্রধান সমুদ্রবন্দরে চরম অচলাবস্থা দেখা দিয়েছে।

চলমান আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন শ্রমিক-কর্মচারীরা। একই সঙ্গে নতুন কর্মসূচি ঘোষণা করে আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’ এর ব্যানারে পরিচালিত এই আন্দোলনের ফলে বন্দরের জেটি ও বহিনোঙরে পণ্যবোঝাই জাহাজের দীর্ঘ জট সৃষ্টি হয়েছে।
সর্বশেষ তথ্যানুযায়ী, বন্দরে পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে অন্তত ৯৮টি জাহাজ। এর মধ্যে চাল, ডাল, চিনি, তেল, খেজুরসহ খাদ্যপণ্য বহন করছে ৩০টির বেশি জাহাজ, যা রমজান সামনে রেখে বাজারে সরবরাহ ব্যবস্থাকে বড় ধরনের ঝুঁকিতে ফেলেছে।
বন্দরের সাম্প্রতিক পারফরম্যান্স তথ্য অনুযায়ী, অপেক্ষমাণ জাহাজগুলোর মধ্যে ১২টি কনটেইনারবাহী, ২৯টি জেনারেল কার্গো এবং ২২টি গম ও চালসহ খাদ্যসামগ্রী বহন করছে। এছাড়া চিনি কাঁচামালের ৫টি, ভোজ্যতেলের ৯টি এবং লবণ, সার ও সিমেন্ট ক্লিঙ্কারসহ অন্যান্য পণ্যের বেশ কয়েকটি জাহাজ বন্দরে আটকে রয়েছে।
এ অবস্থায় আন্দোলন দমাতে নৌপরিবহন মন্ত্রণালয় বন্দরের ১৫ জন কর্মকর্তা-কর্মচারীকে হঠাৎ বদলি করেছে। সোমবার জারি করা এক আদেশে তাদের পায়রা, মোংলা ও পানগাঁও টার্মিনালে সংযুক্ত করা হয়। বদলিকৃতদের মধ্যে আন্দোলনে নেতৃত্বদানকারী দুইজন শীর্ষ শ্রমিক নেতাও রয়েছেন, যারা বিএনপিপন্থি শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত।
বদলির তালিকায় ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’ এর সমন্বয়ক ও জাতীয়তাবাদী বন্দর শ্রমিক দলের নেতা মো. হুমায়ুন কবির ও মো. ইব্রাহিম খোকনের নাম রয়েছে। প্রথমে তাদের পানগাঁও টার্মিনালে সংযুক্ত করা হলেও একদিনের মধ্যে যথাক্রমে মোংলা ও পায়রা বন্দরে বদলি করা হয়।
চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক বলেন, রমজানের আগে এমন কর্মসূচি দেশের সামগ্রিক অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। তিনি আশা প্রকাশ করে বলেন, শ্রমিক-কর্মচারীরা শিগগিরই এই কর্মবিরতি প্রত্যাহার করবেন। অন্যথায় প্রশাসনকে কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে।
এদিকে সোমবার চট্টগ্রাম বন্দরের ওয়েবসাইটে দৈনিক পোর্ট পারফরম্যান্স আপডেট না হওয়ায় প্রকৃত পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.