বঙ্গভবনে জামায়াত প্রতিনিধিদল, এক্স অ্যাকাউন্ট হ্যাকের দ্রুত বিচার দাবি
- Details
- by ২৪ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার দাবি করেছে দলটির প্রতিনিধিদল। তাদের অভিযোগ, বঙ্গভবনের একটি ই-মেইল অ্যাড্রেস ব্যবহার করে পরিকল্পিতভাবে এ সাইবার হামলা চালানো হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব কথা জানান জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।
তিনি বলেন, প্রায় ৪৫ মিনিটের বৈঠকে প্রতিনিধিদল রাষ্ট্রপতির কার্যালয়ের কাছে ঘটনাটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এ সময় রাষ্ট্রপতির কার্যালয় থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করার আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম আরও বলেন, হ্যাক হওয়া এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালাচ্ছে। যারা ওই পোস্টকে জামায়াত আমিরের বক্তব্য বলে চালানোর চেষ্টা করছে, তা তাদের নিজস্ব রাজনৈতিক মানসিকতারই প্রতিফলন। অন্যকে আক্রমণের বদলে নিজেদের অবস্থান পর্যালোচনা করার আহ্বান জানান তিনি।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, গত ৩১ জানুয়ারি বিকেল ৪টার পর ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশ ঘটে। বিকেল ৪টা ৩৭ মিনিটে ওই অ্যাকাউন্ট থেকে একটি অনাকাঙ্ক্ষিত ও আপত্তিকর পোস্ট প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসার পর কেন্দ্রীয় আইটি টিম দ্রুত পদক্ষেপ নেয় এবং বিকেল ৫টা ৯ মিনিটে পাসওয়ার্ড পরিবর্তনের মাধ্যমে অ্যাকাউন্টের পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা হয়। পরে বিকেল ৫টা ২২ মিনিটে হ্যাকিংয়ের বিষয়টি জানিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
ঘটনার পর ওই রাতেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং পরদিন সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হয়।
দলটির দাবি, বঙ্গভবনের একটি ই-মেইল অ্যাড্রেস ব্যবহার করে পাঠানো ফিশিং মেইলের মাধ্যমেই জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে হ্যাকিং করা হয়। হ্যাকাররা স্বল্প সময়ের মধ্যে একটি নারীবিদ্বেষমূলক পোস্ট দেয়, যা ডা. শফিকুর রহমানের রাজনৈতিক অবস্থান ও ব্যক্তিগত বিশ্বাসের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক বলে দাবি জামায়াতের।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি একটি পরিকল্পিত সাইবার আক্রমণ এবং এতে সরকারি ই-মেইল অপব্যবহারের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
এর আগে সংবাদ সম্মেলনে জামায়াত জানায়, হ্যাকিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ ই-মেইল বঙ্গভবনের একটি ই-মেইল অ্যাড্রেস থেকে পাঠানো হয়েছিল। ওই ই-মেইলে ‘Case-Study-Election.accdr’ নামের একটি ফাইল সংযুক্ত ছিল, যার সাবজেক্ট লাইনে ‘Urgent’ লেখা ছিল। ফাইলটিতে ক্লিক করার পরই এক্স অ্যাকাউন্টটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায় বলে দাবি করা হয়।
জামায়াত আরও জানায়, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামারের একটি অফিসিয়াল ই-মেইল অ্যাড্রেস ব্যবহার করে ওই ফিশিং মেইল পাঠানো হয়েছিল। ওই লিংকে ক্লিক করার পরই ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট সাময়িকভাবে হ্যাকারদের দখলে চলে যায়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.