আপনি পড়ছেন

লিবিয়ার দীর্ঘকালীন সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি নিহত হয়েছেন। আল জাজিরা আরবি বিভাগের সংবাদদাতা আহমেদ খলিফা মঙ্গলবার জানান, পশ্চিম লিবিয়ার জিন্তান শহরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সাইফ আল-ইসলামের রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লাহ ওসমান এই হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাইফ আল-ইসলাম

৫৩ বছর বয়সী সাইফ আল-ইসলাম গত এক দশক ধরে জিন্তান শহরে অবস্থান করছিলেন। তার মৃত্যুর কারণ বা কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়টি এখনো অস্পষ্ট। লিবিয়ার কর্তৃপক্ষ এখন পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

লিবিয়া সরকারে সাইফ আল-ইসলামের কোনো আনুষ্ঠানিক পদ ছিল না। তবে ২০০০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তাকে তার বাবার পরেই দেশটির দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো। ২০১১ সালে বিরোধী বাহিনীর হাতে মুয়াম্মার গাদ্দাফি নিহত হলে তার কয়েক দশকের শাসনের অবসান ঘটে। ত্রিপোলি বিরোধীদের দখলে যাওয়ার পর দেশ ছেড়ে পালানোর সময় ২০১১ সালে জিন্তানেই ধরা পড়েন সাইফ আল-ইসলাম। এরপর সেখানে তিনি কারাবন্দী ছিলেন এবং ২০১৭ সালে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি পান।

পশ্চিমা শিক্ষায় শিক্ষিত সাইফ আল-ইসলাম তার বাবার দমনমূলক শাসনামলে একটি প্রগতিশীল ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করেছিলেন। ২০০০-এর দশকের শুরুতে পশ্চিমাদের সঙ্গে লিবিয়ার সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০০৮ সালে লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

আরব বসন্তের সময় দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়লে তিনি আলোচনায় আসেন। ওই সময় রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমরা লিবিয়াতেই লড়ব, লিবিয়াতেই মরব।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে দেশে রক্তগঙ্গা বয়ে যাবে এবং সরকার শেষ বুলেট পর্যন্ত লড়াই করবে। তিনি বলেছিলেন, ‘পুরো লিবিয়া ধ্বংস হয়ে যাবে। দেশ কীভাবে চলবে, তা নিয়ে ঐকমত্যে পৌঁছাতে আমাদের ৪০ বছর সময় লাগবে। কারণ আজ সবাই প্রেসিডেন্ট বা আমির হতে চায়, সবাই দেশ চালাতে চায়।’

তবে গাদ্দাফিপুত্রের বিরুদ্ধে বিরোধীদের ওপর চরম নির্যাতন ও সহিংসতার অসংখ্য অভিযোগ ছিল। ২০১১ সালের ফেব্রুয়ারিতে তাকে জাতিসংঘের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এবং তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়। ২০১৭ সালে মুক্তি পাওয়ার পর গুপ্তহত্যা এড়াতে তিনি জিন্তানে আত্মগোপনে ছিলেন। লিবিয়াবিষয়ক বিশ্লেষক মুস্তফা ফেতুরি জানান, ২০১৬ সাল থেকে তাকে লিবিয়ার ভেতরে ও বাইরে মানুষের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয়েছিল।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.