আপনি পড়ছেন

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরোয়ার আলমকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতের পরে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়।

ছরোয়ার আলম

বিষয়টি জানিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ছরোয়ার আলমকে আমরা নিয়ে এসেছি। তার মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। এগুলো খতিয়ে দেখা হচ্ছে।

ভোটের প্রচারণার মধ্যে জামায়াত আমিরের ‘এক্স’ হ্যান্ডেল ব্যবহার করে নারী বিদ্বেষী এক পোস্ট ঘিরে ২-৩ দিন আগে রাজনীতিতে উত্তাপ ছড়ায়। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা ‍সৃষ্টি হয়। এর মধ্যে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, দলের প্রধানের এক্স হ্যান্ডেল হ্যাক করে গত শনিবার রাতে ওই পোস্ট দেওয়া হয়েছিল।

মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে গিয়ে জামায়াতের একটি প্রতিনিধি দল এ বিষয়ে অভিযোগ দেয়। এরপর রাতে ঢাকা মহানগর পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, জামায়াতের অভিযোগের ভিত্তিতে রাতে মতিঝিল এলাকা থেকে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরোয়ারকে আটক করা হয়। তাকে ধরতে রাতে রাজারবাগ পুলিশ লাইনের সরকারি স্থাপনায় অভিযান চালায় ঢাকা মহানগর ডিবি।

গতকাল বিকেলে বঙ্গভবন থেকে বের হয়ে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম দাবি করেন, বঙ্গভবনের একটি সরকারি ইমেইল ব্যবহার করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়। বঙ্গভবন থেকে বিষয়টি তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

জামায়াত নেতারা বলছেন, বঙ্গভবনে গিয়ে জামায়াতের প্রতিনিধি দলটি রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরীর সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন। বৈঠকে অ্যাকাউন্ট হ্যাকের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। তবে এ বিষয়ে বঙ্গভবন থেকে কোনো বার্তা বা বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।

শনিবার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেলের একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে জামায়াতে ইসলামে নারী নেতৃত্ব এবং কর্মজীবী নারীদের বিষয়ে দেওয়া বক্তব্য নিয়ে সমালোচনা শুরু হয়। বিএনপির পক্ষ থেকে এ পোস্ট নিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদল। এছাড়া নারীদের একটি দল প্রতিবাদে ঝাড়ু মিছিল করে।

এক্স পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পরে শনিবার রাতেই হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম। দলের প্রধান শফিকুরের ভেরিফায়েড এক্স হ্যান্ডেল হ্যাক করে ওই পোস্ট দেওয়া হয়েছে বলে সেখানে অভিযোগ করা হয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.