আপনি পড়ছেন

কুখ্যাত যৌন অপরাধী প্রয়াত জেফরি এপস্টেইন সংক্রান্ত নতুন নথিতে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের নাম এসেছে। এর প্রতিক্রিয়ায় তার সাবেক স্ত্রী মার্কিন ধনকুবের ও দাতব্যকর্মী মেলিন্ডা ফ্রেঞ্চ বলেছেন, এই নথিতে বিলের নাম আসায় তার বৈবাহিক জীবনের ‘অত্যন্ত বেদনাদায়ক’ সময়গুলো আবার সামনে চলে এসেছে।

বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ। ছবি- বিবিসি

মার্কিন সংবাদমাধ্যম এনপিআরের এক পডকাস্টে মেলিন্ডা বলেন, এপস্টেইন সংক্রান্ত অভিযোগগুলো নিয়ে তিনি ‘অপরিসীম দুঃখ’ অনুভব করছেন এবং নথিতে তার সাবেক স্বামীসহ যাদের নাম এসেছে, তাদের জবাব দিতে হবে। তিনি বলেন, আমি এসব নোংরামি থেকে দূরে থাকতে পেরে খুবই খুশি।

২৭ বছরের দাম্পত্য জীবনের পর ২০২১ সালে বিল গেটস ও মেলিন্ডার বিবাহবিচ্ছেদ হয়। মার্কিন গণমাধ্যমগুলো বলছে, বিচ্ছেদের আগে মেলিন্ডা তার স্বামীর সঙ্গে এপস্টেইনের সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট ছিলেন। বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর বিল গেটস ২০১৯ সালে মাইক্রোসফটের এক কর্মীর সঙ্গে সম্পর্ক থাকার কথা স্বীকার করেন। বিল গেটস সংক্রান্ত অভিযোগগুলো যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত ৩০ লাখের বেশি নথির অংশ, যা গত সপ্তাহে প্রকাশ করা হয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত নথিতে এপস্টেইনের একটি অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে। যেখানে দাবি করা হয়, বিল গেটস যৌনবাহিত রোগে আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি এই অভিযোগকে হাস্যকর বলে প্রত্যাখ্যান করেছেন। বিলের এক মুখপাত্র বলেন, ‘একজন প্রমাণিত, অসন্তুষ্ট মিথ্যাবাদীর এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।’ এ বিষয়ে মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের মন্তব্যের প্রতিক্রিয়া জানতে বিবিসি বিল গেটসের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এপস্টেইনের কোনো ভুক্তভোগী বিল গেটসের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনেননি। নথিতে তার নাম থাকা মানেই কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ, এমনটি নয়।

এনপিআরের ওয়াইল্ড কার্ড পডকাস্টে মেলিন্ডা বলেন, এই বিষয়গুলো যখনই সামনে আসে, ব্যক্তিগতভাবে তা আমার জন্য কঠিন হয়ে ওঠে। কারণ তা আমার বিয়ের জীবনের খুবই বেদনাদায়ক কিছু সময়ের কথা মনে করিয়ে দেয়। যে প্রশ্নগুলো এখনো রয়ে গেছে—আমি সবকিছু জানিও না—সেসব প্রশ্ন তাদেরই মোকাবিলা করতে হবে, এমনকি আমার সাবেক স্বামীকেও। এর দায় আমার নয়।

২০১৩ সালের ১৮ জুলাইয়ের দুটি ইমেইল এপস্টেইনের লেখা বলে ধারণা করা হচ্ছে। তবে সেগুলো আদৌ বিল গেটসকে পাঠানো হয়েছিল কি না, তা স্পষ্ট নয়। ইমেইল দুটি এপস্টেইনের নিজস্ব ইমেইল অ্যাকাউন্ট থেকে পাঠানো ও গ্রহণ করা হয়েছে এবং সেখানে বিল গেটসের কোনো ইমেইল ঠিকানা দৃশ্যমান নয়। ইমেইলগুলোতে কোনো স্বাক্ষরও নেই।

একটি ইমেইলে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে পদত্যাগপত্রের আদলে লেখা রয়েছে এবং সেখানে অভিযোগ করা হয়, বিল গেটসকে রাশিয়ান নারীদের সঙ্গে যৌনসম্পর্কের পরিণতি সামলাতে ওষুধ সংগ্রহ করতে হয়েছিল। অন্য ইমেইলটি ‘ডিয়ার বিল’ দিয়ে শুরু হয় এবং সেখানে বন্ধুত্ব শেষ করার অভিযোগসহ বিল গেটসের বিরুদ্ধে যৌনবাহিত সংক্রমণ গোপন করার দাবি করা হয়। এমনকি তা তার তৎকালীন স্ত্রী মেলিন্ডার কাছ থেকেও গোপন করা হয়েছিল, এমন ইঙ্গিত দেওয়া হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.