কর ছাড়ে কমছে এলপিজির দাম
- Details
- by ২৪ ডেস্ক
খুচরা বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও কমতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কর কাঠামোয় পরিবর্তনের ফলে এলপিজির ওপর সামগ্রিক করভার কমবে, যার প্রভাব পড়বে ভোক্তা পর্যায়ের দামে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে আরোপিত ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ আগাম কর অব্যাহতি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে এলপিজির ওপর মোট করভার তুলনামূলকভাবে কমবে এবং এর সুফল খুচরা বাজারে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
প্রেস সচিব জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি উল্লেখযোগ্য। ২০২৪ সালের ৮ আগস্ট থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত মোট ৬৮টি নিয়মিত সাপ্তাহিক কেবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে ৫২৬টি সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে ৪৩৯টি ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। বাস্তবায়নের হার ৮৩ দশমিক ৪৬ শতাংশ।
তিনি আরও জানান, এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার ১১৬টি অধ্যাদেশ জারি করেছে। পাশাপাশি আরও ১৬টি অধ্যাদেশ প্রক্রিয়াধীন রয়েছে, যার মধ্যে তিনটির নীতিগত অনুমোদন ইতোমধ্যে দেওয়া হয়েছে। আগের সরকারগুলোর তুলনায় এ সময়ে অধ্যাদেশ জারির হার রেকর্ড পরিমাণ বলেও উল্লেখ করেন তিনি।
গত সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চলতি মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করে। সে অনুযায়ী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে এক হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়। একই সঙ্গে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম প্রতি লিটারে ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা করা হয়, যা ওই দিন সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.