ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ‘খুবই গুরুতর’ ও ‘ভালো শুরু’
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
দীর্ঘ বিরতি এবং তীব্র উত্তেজনার পর ওমানের রাজধানী মাস্কাটে শুক্রবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা পুনরায় শুরু হয়েছে। ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই আলোচনাকে উভয় পক্ষই ইতিবাচক হিসেবে আখ্যায়িত করেছে। তবে আলোচনার টেবিলে অগ্রগতির ক্ষেত্রে পারস্পরিক ‘গভীর অবিশ্বাস’ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি এই আলোচনাকে ‘খুবই গুরুতর’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি জানান, আলোচনাটি উভয় পক্ষের অবস্থান পরিষ্কার করতে এবং অগ্রগতির সম্ভাব্য ক্ষেত্রগুলো চিহ্নিত করতে সহায়ক হয়েছে। তিনি বলেন, ‘আমরা যথাসময়ে পুনরায় আলোচনায় বসার লক্ষ্য নির্ধারণ করেছি এবং এর ফলাফল তেহরান ও ওয়াশিংটনে সতর্কতার সঙ্গে বিবেচনা করা হবে।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবারের এই বৈঠককে ‘ভালো শুরু’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘এটি একটি ভালো শুরু এবং এর ধারাবাহিকতাও ভালো হতে পারে।’ তবে তিনি সতর্ক করে দিয়ে জানান, আলোচনার ভবিষ্যৎ নির্ভর করছে অপর পক্ষের আচরণের ওপর।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাকচি আলোচনার পথে বিদ্যমান ‘উল্লেখযোগ্য চ্যালেঞ্জ’ সম্পর্কে খোলামেলা কথা বলেছেন। তিনি জানান, গত আট মাসের অস্থিরতা এবং যুদ্ধের কারণে উভয় পক্ষের মধ্যে গভীর অবিশ্বাসের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ‘এই সময়ে জমা হওয়া গভীর অবিশ্বাস পূর্ববর্তী অবিশ্বাসের সঙ্গে যুক্ত হয়ে আলোচনার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। প্রথমে আমাদের এই অবিশ্বাসের পরিবেশ কাটিয়ে উঠতে হবে এবং এরপর নতুন আলোচনার কাঠামো তৈরি করতে হবে, যা নীতিগতভাবে ইরানের জনগণের স্বার্থ রক্ষা করতে পারে।’
তিনি আরও উল্লেখ করেন, আলোচনার এই প্রক্রিয়া অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে। তবে পরবর্তী বৈঠকের তারিখ এবং রূপরেখা তেহরান ও ওয়াশিংটনে আলোচনার পর ঠিক করা হবে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের মধ্যস্থতায় এই আলোচনায় তেহরানের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি’ হলো অর্থনৈতিক ও আর্থিক নিষেধাজ্ঞার ‘কার্যকর ও যাচাইযোগ্য প্রত্যাহার’। ইরানি কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, যে চুক্তির কোনো দৃশ্যমান অর্থনৈতিক প্রভাব নেই, তা তাদের কাছে মূল্যহীন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, পারমাণবিক ক্ষেত্রে নিজেদের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার ‘আইনি অধিকার’কে ইরান আলোচনার ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা হিসেবে বিবেচনা করে। তেহরানের মতে, যেকোনো কারিগরি পদক্ষেপ অবশ্যই এই অধিকারের স্বীকৃতির কাঠামোর মধ্যে হতে হবে। এর বাইরে কোনো পূর্বশর্তকে তারা অপর পক্ষের সদিচ্ছার অভাব হিসেবে দেখবে।
এছাড়া, ইরান আলোচনার এজেন্ডা কঠোরভাবে শুধুমাত্র ‘পারমাণবিক ইস্যুতে’ সীমাবদ্ধ রাখতে চায়। তেহরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক কার্যক্রমকে আলোচনার বাইরে রাখার বিষয়ে অনড় অবস্থানে রয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের হুমকির পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। এর মধ্যেই শুক্রবার ওমানে এই পরোক্ষ কূটনৈতিক তৎপরতা শুরু হলো। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, উভয় পক্ষ নিজেদের দৃষ্টিভঙ্গি ও দাবি তুলে ধরার পাশাপাশি রাজধানীগুলোর সঙ্গে পরামর্শ করে পরবর্তী রাউন্ডের আলোচনার বিষয়ে সিদ্ধান্ত নেবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.