প্রাইভেট পড়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুলছাত্রের মৃত্যু
- Details
- by ২৪ ডেস্ক
দ্রুতগতির মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল সপ্তম শ্রেণিতে পড়ুয়া দুই কিশোরের। প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। এতে আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতখালী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহত দুই শিক্ষার্থী হলো—উপজেলার দৌলতখালী চৌহদ্দিপাড়া গ্রামের হেকমতের ছেলে রহমত (১৪) এবং একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে সাহাবি (১৪)। এছাড়া আহত শিক্ষার্থীর নাম সাইফ আলী (১৪)। তারা তিনজনই স্থানীয় দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে তিন বন্ধু মিলে একটি পালসার মোটরসাইকেলে চড়ে দৌলতখালী মাদ্রাসা মোড়ে প্রাইভেট পড়তে গিয়েছিল। পড়া শেষ করে তারা কিশোরীনগর রাস্তা দিয়ে বাড়ির দিকে ফিরছিল।
মোটরসাইকেলটি চালাচ্ছিল তাদেরই একজন। ফেরার পথে গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হয়।
শব্দ পেয়ে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রহমত ও সাহাবিকে মৃত ঘোষণা করেন। সাইফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাইভেট পড়ে ফেরার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে দুই শিক্ষার্থী নিহত ও একজন আহত হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.