আপনি পড়ছেন

থাইল্যান্ডে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচনে সংস্কারপন্থী প্রগতিশীল দল, সামরিক সমর্থিত রক্ষণশীল গোষ্ঠী এবং জনতাবাদী শক্তির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে।

থাইল্যান্ডে বহুল সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু। ছবি- এপি

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টায় ভোটকেন্দ্রগুলো খুলে দেওয়া হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলার কথা রয়েছে। নির্বাচন কমিশনের তথ্যমতে, ১ ফেব্রুয়ারি শুরু হওয়া আগাম ভোটপর্বে ইতোমধ্যে ২২ লাখের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ধীরগতির অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বাড়তে থাকা জাতীয়তাবাদী আবহের প্রেক্ষাপটে দেশটির ৫ কোটি ৩০ লাখ নিবন্ধিত ভোটারের সমর্থন পেতে দলগুলোর এই লড়াই চলছে। যদিও ৫০টিরও বেশি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, তবে কেবল তিনটি— পিপলস পার্টি, ভূমজাইথাই এবং ফেউ থাই—দেশব্যাপী সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তা নিয়ে সরকার গঠনের সক্ষমতা রাখে বলে মনে করা হচ্ছে।

মোট ৫০০টি সংসদীয় আসনের জন্য ভোট হচ্ছে। জনমত জরিপগুলো ইঙ্গিত দিচ্ছে, কোনো দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না। ফলে নির্বাচন-পরবর্তী সময়ে জোট সরকার গঠনের সম্ভাবনাই বেশি। নির্বাচিত সংসদ সদস্যদের সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটেই নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।

প্রগতিশীল পিপলস পার্টির নেতৃত্বে রয়েছেন নাথাফং রুয়েংপান্যাওয়ুত। দলটি সবচেয়ে বেশি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে দলটির সংস্কারমূলক এজেন্ডা, যার মধ্যে সামরিক বাহিনী ও বিচার বিভাগের প্রভাব কমানো এবং অর্থনৈতিক কাঠামোয় পরিবর্তনের প্রতিশ্রুতি রয়েছে। বিষয়গুলো অন্যান্য দলের কাছে গ্রহণযোগ্য নয়। ফলে প্রতিদ্বন্দ্বী দলগুলো জোটবদ্ধ হয়ে পিপলস পার্টিকে সরকার গঠনের বাইরে রাখার চেষ্টা করতে পারে।

পিপলস পার্টি মূলত ভেঙে দেওয়া মুভ ফরোয়ার্ড পার্টির উত্তরসূরি। ২০২৩ সালের নির্বাচনে ওই দলটি প্রতিনিধি পরিষদে সবচেয়ে বেশি আসন পেলেও সামরিক নিযুক্ত সিনেটের বাধার মুখে সরকার গঠন করতে পারেনি। পরবর্তী সময়ে থাইল্যান্ডের কঠোর রাজদ্রোহ আইন সংস্কারের আহ্বান জানানোর কারণে সাংবিধানিক আদালত দলটি ভেঙে দেয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.