আপনি পড়ছেন

দোষী সাব্যস্ত অপরাধী জেফরি এপস্টাইনের সঙ্গে তিব্বতি আধ্যাত্মিক নেতা দালাই লামার কখনও দেখা হয়নি বলে জানিয়েছে তার দপ্তর। সম্প্রতি মার্কিন বিচার বিভাগ জেফরি এপস্টাইন সংক্রান্ত নথিপত্র প্রকাশ করার পর নথিতে দালাই লামার নাম একাধিকবার উঠে আসায় এই বিবৃতি দেওয়া হলো।

দালাই লামা

মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এপস্টাইন ফাইলে দালাই লামার নাম অন্তত ১৫৭ বার উল্লেখ করা হয়েছে। এই নথিপত্র প্রকাশের পর কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রয়াত এই ধনাঢ্য ব্যবসায়ী ও ঘৃণ্য যৌন অপরাধীর সঙ্গে দালাই লামার নাম জড়ানোর চেষ্টা চলছে।

এর পরিপ্রেক্ষিতে রোববার তিব্বতি এই বৌদ্ধ নেতার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘সাম্প্রতিক কিছু গণমাধ্যমের প্রতিবেদন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে এপস্টাইন ফাইলের সূত্র ধরে দালাই লামাকে এপস্টাইনের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা দ্ব্যর্থহীনভাবে নিশ্চিত করতে পারি যে, মহামান্য দালাই লামা কখনও জেফরি এপস্টাইনের সঙ্গে দেখা করেননি। কিংবা তার পক্ষ থেকে কারও সঙ্গে দেখা বা যোগাযোগের অনুমোদন দেননি।’

৯০ বছর বয়সী দালাই লামার আসল নাম তেনজিন গিয়াতসো। চলতি মাসের শুরুতে তার অডিওবুক ‘মেডিটেশনস: দ্য রিফলেকশনস অব হিজ হোলিনেস দ্য দালাই লামা’-এর জন্য গ্র্যামি বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। তবে ২০২৩ সালে এক শিশু ভক্তকে জিহ্বা চুষতে বলার ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

রাজনৈতিক প্রেক্ষাপটে ১৯৫১ সালে চীন তিব্বতের নিয়ন্ত্রণ নেয়, যাকে বেইজিং ‘শান্তিপূর্ণ মুক্তি’ হিসেবে আখ্যায়িত করে থাকে। ১৯৫৯ সালে চীনা শাসনের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানের পর দালাই লামা ভারতের উত্তরাঞ্চলীয় ধর্মশালায় পালিয়ে যান। সেখানে তিনি পরবর্তী সময়ে তিব্বতি পার্লামেন্ট ও নির্বাসিত সরকার গঠন করেন। বেইজিং এই প্রশাসনকে স্বীকৃতি দেয় না এবং দাবি করে যে, ত্রয়োদশ শতাব্দী থেকেই তিব্বত চীনের অংশ। তবে দালাই লামার দাবি, চীনা সেনাবাহিনী যখন ওই অঞ্চলে প্রবেশ করে, তখন তিব্বত একটি স্বাধীন রাষ্ট্র ছিল।

সম্প্রতি ‘এপস্টাইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট’-এর আওতায় মার্কিন বিচার বিভাগ এপস্টাইন সম্পর্কিত ৩০ লাখের বেশি পৃষ্ঠা, ২ হাজার ভিডিও এবং ১ লাখ ৮০ হাজার ছবি প্রকাশ করেছে। এসব নথির মধ্যে ছবি, গ্র্যান্ড জুরির প্রতিলিপি এবং তদন্তের রেকর্ড রয়েছে, যদিও অনেক পৃষ্ঠা ব্যাপকভাবে সম্পাদনা করা হয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালে নিউ ইয়র্কের কারাগারে বিচারাধীন অবস্থায় আত্মহত্যা করেন এপস্টাইন। তার বিরুদ্ধে কম বয়সী মেয়েদের পাচারের মতো ঘৃণ্য অপরাধের অভিযোগ ছিল।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.