আপনি পড়ছেন

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে বহুল আলোচিত এই মামলার প্রতিবেদন জমার সময় ১২৪ বার পেছানো হলো। সোমবার (৯ ফেব্রুয়ারি) মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১ এপ্রিল নতুন দিন ধার্য করেছেন।

ছবিতে মেহেরুন রুনি ও সাগর সারোয়ার

নির্ধারিত দিনে প্রতিবেদন দাখিল না করায় এবং আদালতে উপস্থিত না থাকায় মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হকের ওপর ক্ষুব্ধ হয়েছেন আদালত। কেন তিনি প্রতিবেদন দাখিল করেননি, সে বিষয়ে সশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। হত্যাকাণ্ডের পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপ-পরিদর্শক (এসআই)। ঘটনার চার দিন পর তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। ডিবি দুই মাসের বেশি সময় তদন্ত করেও রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হলে হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল মামলাটির তদন্তভার র‍্যাবের কাছে ন্যস্ত করা হয়।

দীর্ঘদিনেও তদন্তে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় গত বছরের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট মামলাটির তদন্ত থেকে র‍্যাবকে সরিয়ে দেন। একই সঙ্গে বিভিন্ন বাহিনীর অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয় এবং ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়। আদালতের নির্দেশনায় গত বছরের ১৭ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের টাস্কফোর্স গঠন করে। বর্তমানে পিবিআইয়ের নেতৃত্বাধীন এই টাস্কফোর্সের অধীনেই তদন্ত কার্যক্রম চলছে।

আলোচিত এ মামলার আসামিরা হলেন—রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুণ, আবু সাঈদ, সাগর-রুনির বাসার দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের পরিচিত তানভীর রহমান খান। আসামিদের মধ্যে তানভীর রহমান খান জামিনে রয়েছেন। অন্যদিকে পলাশ রুদ্র পাল জামিনে বের হয়ে পলাতক আছেন। বাকি ছয় আসামি বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.