মার্কিন জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ!
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী জাহাজগুলোর জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসন এই নতুন নির্দেশনা দিয়েছে। এতে স্পষ্টভাবে বলা হয়েছে, এই গুরুত্বপূর্ণ নৌপথ অতিক্রম করার সময় মার্কিন জাহাজগুলো যেন ইরানের জলসীমা থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে চলে।

যুক্তরাষ্ট্রের মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন (ইউএস ম্যারাড) সোমবার (৯ ফেব্রুয়ারি) এই নির্দেশনা প্রকাশ করে। নির্দেশনায় বলা হয়, হরমুজ প্রণালী অতিক্রমের সময় নৌ-নিরাপত্তা নিশ্চিত করতে জাহাজগুলোকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে পূর্বদিকে যাত্রার সময় জাহাজগুলোকে ইরানের সীমানা এড়িয়ে ওমানের জলসীমার কাছাকাছি দিয়ে চলাচলের সুপারিশ করা হয়েছে।
জাহাজের ক্যাপ্টেনদের উদ্দেশে ওই নির্দেশনায় বলা হয়, কোনো পরিস্থিতিতেই যেন ইরানি বাহিনীকে মার্কিন জাহাজে ওঠার অনুমতি দেওয়া না হয়। তবে পরিস্থিতির চাপে যদি ইরানি বাহিনী কোনো বাণিজ্যিক জাহাজে উঠে পড়ে, সেক্ষেত্রে নাবিকদের জোরপূর্বক প্রতিরোধ না করার পরামর্শ দেওয়া হয়েছে। অবশ্য বাধা না দেওয়ার বিষয়টি ওই তল্লাশি বা বোর্ডিংয়ের প্রতি যুক্তরাষ্ট্রের সম্মতি বা অনুমোদন বোঝাবে না।
ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে মধ্যপ্রাচ্যের জলসীমায় বাণিজ্যিক জাহাজ চলাচল দীর্ঘদিন ধরেই বেশ ঝুঁকিপূর্ণ। ১৯৮০-এর দশকে ইরান-ইরাক যুদ্ধের সময় উভয় দেশ বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল, যা ইতিহাসে ‘ট্যাংকার যুদ্ধ’ নামে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে উপসাগর এলাকায় কোনো জাহাজের বিরুদ্ধে ইরান বা অন্য কোনো পক্ষের প্রকাশ্য হুমকির খবর পাওয়া যায়নি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হিসেবে হরমুজ প্রণালীকে বর্ণনা করে থাকে যুক্তরাষ্ট্র সরকার। গত বছরের জুনে ইসরায়েল ইরানে হামলা চালানোর পর এক ইরানি সংসদ সদস্য যুদ্ধ পরিস্থিতি অবনতি হলে এই প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। এ ছাড়া ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাত ওমান উপসাগরে নিজেদের জলসীমায় চারটি জাহাজে নাশকতার অভিযোগ তুলেছিল। এর আগে তেহরানের ওপর চাপ সৃষ্টির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানি তেলবাহী ট্যাংকার জব্দও করেছিল।
জানুয়ারির শেষ দিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ওই অঞ্চলে নৌ-মহড়া চালায়। তখন যুক্তরাষ্ট্র ইরানকে ‘অনিরাপদ ও অপেশাদার আচরণ’ থেকে বিরত থাকার সতর্কবার্তা দিয়েছিল। পরবর্তী সময়ে মার্কিন সামরিক বাহিনী জানায়, ওই অঞ্চলে তাদের একটি রণতরীর খুব কাছে চলে আসা একটি ইরানি ড্রোন তারা ভূপাতিত করেছে। অন্যদিকে, লোহিত সাগরে ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। তাদের দাবি, গাজায় ইসরায়েলি অভিযানের প্রতিবাদেই তারা এসব হামলা চালাচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.