১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, প্রস্তুত ইসি
- Details
- by ২৪ ডেস্ক
আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শেরপুর-৩ আসনের এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে ওই আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কমিশনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
ভোটার উপস্থিতি সম্পর্কে তিনি ধারণা দেন, এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশের কম বা বেশি হতে পারে।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচন নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এখন পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও বিচ্ছিন্ন দুটি দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে, যা দুঃখজনক। তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সব নির্বাচনী উপকরণ ও ব্যালট পেপার ইতোমধ্যে মাঠপর্যায়ে পাঠানো হয়েছে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে সরবরাহ করা হয়েছে।
আমরা এখন নির্বাচনের মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় রয়েছি। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হবে এবং এটি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ যুগসন্ধিক্ষণ তৈরি করবে, বলেন তিনি।
ইসি সচিব বলেন, কমিশনের লক্ষ্য একটি উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু, স্বচ্ছ ও অর্থবহ নির্বাচন আয়োজন করা। ভোটগ্রহণ চলাকালে প্রতি দুই ঘণ্টা অন্তর নির্বাচনি পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটার উপস্থিতির প্রতিবেদন সংগ্রহ করা হবে। ভোট গণনা শেষে প্রাথমিক বেসরকারি ফলাফল কেন্দ্রীয়ভাবে প্রকাশ করা হবে।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২২০ জন।
এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে এবং মোট প্রার্থী ২ হাজার ৩৪ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৭৫ জন। সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি—২৯১ জন। ঢাকা-১২ আসনে সর্বোচ্চ ১৫ জন এবং পিরোজপুর-১ আসনে সর্বনিম্ন ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সারাদেশে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রের ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনায় প্রায় ৮ লাখ কর্মকর্তা এবং নিরাপত্তায় প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন।
নির্বাচন পর্যবেক্ষণে ৮১টি দেশীয় সংস্থার ৫৫ হাজারের বেশি পর্যবেক্ষক এবং প্রায় ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচনকে প্রভাবমুক্ত ও শান্তিপূর্ণ রাখতে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থান নিষিদ্ধ করেছে ইসি। পাশাপাশি ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের জনসভা, মিছিল ও শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছে, দেশের ইতিহাসে এই নির্বাচন একটি নতুন অধ্যায়ের সূচনা করবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.