২১ উপদেষ্টার সম্পদের পূর্ণাঙ্গ চিত্র প্রকাশ
- Details
- by ২৪ ডেস্ক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের সম্পদের বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এই বিবরণীতে গত অর্থবছর, অর্থাৎ গত বছরের ৩০ জুন পর্যন্ত উপদেষ্টাদের আর্থিক ও স্থাবর সম্পদের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকার গঠনের পর দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছতা নিশ্চিত করতে উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশের প্রতিশ্রুতি দেওয়া হলেও দীর্ঘদিন তা প্রকাশ না হওয়ায় সমালোচনা হচ্ছিল। অবশেষে উপদেষ্টা পরিষদের সদস্য, বিশেষ সহকারী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের সম্পদের তথ্য প্রকাশ করা হলো।
বর্তমানে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্য ২১ জন। এ ছাড়া উপদেষ্টা পদমর্যাদায় বিশেষ সহকারী, বিশেষ দূত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন চারজন। প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার চার বিশেষ সহকারী দায়িত্ব পালন করছেন। তাদের সবার সম্পদের বিবরণী প্রকাশ করা হয়েছে।
প্রধান উপদেষ্টা ও পরিবারের সম্পদ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মোট সম্পদ গত ৩০ জুন পর্যন্ত ছিল ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকা। আগের বছর তা ছিল ১৪ কোটি ১ লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকা। এক বছরে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ ৪ হাজার ৩৯২ টাকা।
বিবরণীতে বলা হয়েছে, সঞ্চয়পত্র নগদায়ন, ব্যাংক আমানত বৃদ্ধি এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া শেয়ারের কারণে তার সম্পদ বৃদ্ধি পেয়েছে।
তার আর্থিক সম্পদ ১৪ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার ৪০১ টাকা, নন-ফাইন্যান্সিয়াল সম্পদ ২১ লাখ ৬ হাজার ২৫০ টাকা এবং বিদেশে সম্পদ ৬৪ লাখ ৭৩ হাজার ৪১৪ টাকা।
ড. ইউনূসের স্ত্রী আফরোজী ইউনূসের মোট সম্পদ ১ কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৩৬০ টাকা, যা আগের বছর ছিল ২ কোটি ১১ লাখ ৭৭ হাজার ২৭৪ টাকা। এক বছরে তার সম্পদ কমেছে ৮৪ লাখ ১৩ হাজার ৯১৪ টাকা। তার আর্থিক সম্পদ ৪ লাখ ৫১ হাজার ৮৬০ টাকা, নন-ফাইন্যান্সিয়াল সম্পদ ১ কোটি ২৩ লাখ ১১ হাজার ৫০০ টাকা এবং কোনো বিদেশি সম্পদ নেই। তার দায় রয়েছে ১৬ লাখ ৯৬ হাজার টাকা।
অর্থ, পরিকল্পনা ও আইন উপদেষ্টাদের সম্পদ
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের মোট সম্পদ ৭ কোটি ১৬ লাখ টাকার বেশি, আগের বছর ছিল ৭ কোটি ১০ লাখ টাকার বেশি। তার কোনো দায় নেই। তার স্ত্রী পারভীন আহমেদের সম্পদ ৫ কোটি ৩৮ লাখ টাকার বেশি, দায় ৩ কোটি ১২ লাখ টাকার বেশি।
পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের মোট সম্পদ ১৬ কোটি ২২ লাখ টাকার বেশি, আগের বছর ছিল ১৫ কোটি টাকার বেশি। ব্যাংক আমানত ও ডেভেলপার কোম্পানির চুক্তি থেকে আয় বৃদ্ধির কারণে সম্পদ বেড়েছে বলে জানান তিনি।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সম্পদ ১ কোটি ৬০ লাখ ৯৮ হাজার ২৩২ টাকা। তার স্ত্রী শীলা আহমেদের সম্পদ ২ কোটি ৪৪ লাখ ৯২ হাজার ৬১৩ টাকা।
পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও গৃহায়ণ উপদেষ্টাদের সম্পদ
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সম্পদ ২ কোটি ৯৩ লাখ টাকার বেশি, তার স্ত্রী জাহান আরা সিদ্দিকীর সম্পদ ৩ কোটি ৬৬ লাখ টাকার বেশি।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলমের সম্পদ ২ কোটি ৭৭ লাখ টাকার বেশি, তার স্ত্রী লায়লা আরজুর সম্পদ ১ কোটি ১৩ লাখ টাকার বেশি।
গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান রহমান খানের সম্পদ ২ কোটি ৫২ লাখ ৯৯ হাজার ২৬৯ টাকা। তার দায় ১ লাখ ৫৫ হাজার টাকা। তার স্ত্রী সায়রা রহমান খানের সম্পদ ৫ কোটি ৮৩ লাখ ৭৮ হাজার ২৮৫ টাকা, দায় ৯ লাখ টাকা।
ভূমি, শিক্ষা ও বিদ্যুৎ উপদেষ্টাদের সম্পদ
খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সম্পদ ৩ কোটি ৮৮ লাখ ৯৭ হাজার ৯৯৪ টাকা।
শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরারের সম্পদ ৭ কোটি ৫৭ লাখ টাকার বেশি। তার স্ত্রী অধ্যাপক তাসনিম আরেফা সিদ্দিকীর সম্পদ ৮ কোটি ২৯ লাখ টাকার বেশি।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সম্পদ ৬ কোটি ৭২ লাখ টাকার বেশি, তার স্ত্রী দিলরুবা কবিরের সম্পদ ৩ কোটি ১৭ লাখ ৯৯ হাজার ৪৯০ টাকা।
পরিবেশ, মুক্তিযুদ্ধ ও নৌপরিবহন উপদেষ্টাদের সম্পদ
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সম্পদ ১ কোটি ১২ লাখ ৭২ হাজার ৯২৪ টাকা। তার স্বামী আবু বকর সিদ্দিকের সম্পদ ১ কোটি ৯০ লাখ টাকার বেশি।
মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজমের সম্পদ ২ কোটি ২ লাখ টাকার বেশি। তার স্ত্রী শামীমা ফারুকের সম্পদ ৩৯ লাখ টাকার বেশি।
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সম্পদ ৩ কোটি ৫১ লাখ টাকার বেশি। তার স্ত্রী রেহানা খানমের সম্পদ ৩৩ লাখ টাকার বেশি।
স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা ও সমাজকল্যাণ উপদেষ্টাদের সম্পদ
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সম্পদ ৬ কোটি ২৪ লাখ টাকার বেশি। তার স্বামী কে এম আসাদুজ্জামানের সম্পদ ১ কোটি ৩৭ লাখ টাকার বেশি।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দারের সম্পদ ৫ কোটি ৮৩ লাখ টাকার বেশি। তার স্ত্রী রমা সাহার সম্পদ ৩ কোটি ৪০ লাখ টাকার বেশি।
সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদের সম্পদ ১০ কোটি ৯৩ লাখ ৬৪ হাজার ৭১৯ টাকা। তাঁর দায় ১ কোটি ৯১ লাখ ৩৭ হাজার ৯২৯ টাকা। তার স্বামী হুমায়ুন কাদের চৌধুরীর সম্পদ ৮ কোটি ৬ লাখ ১৯ হাজার ২৮৬ টাকা।
ধর্ম, পার্বত্য ও বাণিজ্য উপদেষ্টাদের সম্পদ
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের সম্পদ ১ কোটি ২ লাখ ২৫ হাজার ৬০ টাকা। তার স্বামী ফরহাদ মজহারের সম্পদ ১ কোটি ১০ লাখ ২৩ হাজার ৯৪৯ টাকা।
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সম্পদ ১ কোটি ১৩ লাখ ৯২ হাজার ১০২ টাকা। তার স্ত্রী কামরুন্নেসা হাসিনার সম্পদ ১৪ লাখ ১১ হাজার ৬০০ টাকা।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সম্পদ ১ কোটি ৯ লাখ ৯৮ হাজার ৭৯৬ টাকা। তার স্ত্রী নন্দিতা চাকমার সম্পদ ৫৮ লাখ ৭৫ হাজার টাকা।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সম্পদ ৯১ কোটি ৬৫ লাখ ১০ হাজার ৮৯৫ টাকা যা উপদেষ্টাদের মধ্যে সর্বোচ্চ। তার স্ত্রী ইফসিয়া মাহিনের সম্পদ ২ কোটি ১০ লাখ টাকার বেশি।
সংস্কৃতি ও সাবেক উপদেষ্টাদের সম্পদ
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সম্পদ ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকা। তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ ২ কোটি ৯৯ লাখ টাকা এবং দায় ১ কোটি টাকা।
সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সম্পদ ১৫ লাখ ৩৪ হাজার ৭১৭ টাকা, দায় ২৮ হাজার ৬৬৯ টাকা।
সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সম্পদ ১২ লাখ ৭৬ হাজার ৮৭৯ টাকা।
বিশেষ সহকারী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সম্পদ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জেনারেল (অব.) আবদুল হাফিজের সম্পদ ১৩ কোটি ৫৭ লাখ ৪৯ হাজার ৫৩৯ টাকা। তার স্ত্রী ইশিতা সারওয়াতের সম্পদ ২ কোটি ৬১ লাখ টাকা।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সম্পদ ৪৬ লাখ ৩৫ হাজার ৮৫০ মার্কিন ডলার ও ২২ লাখ টাকা। তার বিদেশে ইমারত ও অস্থাবর সম্পদ রয়েছে এবং দায় ১২ লাখ মার্কিন ডলার।
অধ্যাপক আলী রীয়াজ গত বছরের ১৩ নভেম্বর উপদেষ্টার পদমর্যাদায় যোগ দিয়েছেন। ফলে তার তথ্য উল্লেখ করা হয়নি। আরেক উপদেষ্টা লুৎফে সিদ্দিকী সরকারি সুবিধা গ্রহণ করেন না। তার সম্পদের তথ্যও উল্লেখ করা হয়নি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.