ডয়চে ভেলেকে তারেক রহমান: নির্বাচনের পর এককভাবে সরকার গঠনে সক্ষম হবে বিএনপি
- Details
- by ২৪ ডেস্ক
নির্বাচনের পর বিএনপি এককভাবে সরকার গঠনে সক্ষম হবে বলে আশাবাদী দলটির চেয়ারম্যান তারেক রহমান। জার্মানির সম্প্রচারমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেছেন। সাক্ষাৎকারে নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময়ে নিজেদের অবস্থান, নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং গুম-খুনের বিচারসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তারেক রহমান।

নির্বাচন কতটা সুষ্ঠু হবে— এমন প্রশ্নে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমরা আশা করছি, নির্বাচনটা সুষ্ঠু হবে। মানুষেরও তাই প্রত্যাশা। আমরা আশাবাদী।
১৭ বছর পর আসার পরে দল গোছানো নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা ছিল— এমন প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, এত বছর পরে এসেছি। আসার পরে মানুষের চোখেমুখে একটা প্রত্যাশা দেখেছি। এটা হলো রাজনৈতিক দিক, অন্যদিকে আসার পাঁচ দিন পরেই আম্মা মারা গেলেন। উনি অসুস্থ ছিলেন অনেক দিন ধরে। স্বাভাবিকভাবে এটাও একটা খুব কষ্টকর বিষয়। আমরা পরিবার যে একসঙ্গে বসে নিজেদের কষ্টটা ভাগ করে নেবো, সেই সুযোগটা বা সময়টা হয়নি। কারণ আমরা একদম নির্বাচনের ডামাডোলের ভেতরে। একদিকে নির্বাচনি ডামাডোল অন্যদিকে ব্যক্তিগত বিষয়— দুটোর সামঞ্জস্য রেখে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই আসলে আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি, হয়তো এই চ্যালেঞ্জ মোটামুটিভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছি।
তরুণদের আকৃষ্ট করার জন্য বিএনপির পক্ষ থেকে বিশেষ কোনো কিছু করা হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে বলেন, আমাদের ইশতেহারে আমরা সমাজের তরুণদের জন্য, বয়স্কদের জন্য, একই সঙ্গে দেশে যে ৪০ লাখ প্রতিবন্ধী আছেন, তাদের জন্য, বাংলাদেশের জনগোষ্ঠীর অর্ধেক যে নারী, তাদের ক্ষমতায়নের জন্য আমরা পরিকল্পনা রেখেছি, কর্মসূচি রেখেছি। বিশেষ করে শুধু তরুণদের জন্য না, সবার জন্য। কারণ দেশ গঠন করতে হবে সবাইকে নিয়ে।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, আমরা যদি দেখি এমন কোনো চুক্তি হচ্ছে যেটা বাংলাদেশের মানুষের স্বার্থের পরিপন্থি, বাংলাদেশের স্বার্থের পরিপন্থি, সেটা যে কোনো দেশের সঙ্গেই হোক না কেন, তাদের সঙ্গে স্বাভাবিকভাবেই দূরত্ব হবে। কারণ আমি প্রতিনিধিত্ব করি আমার দেশের মানুষকে।
বিএনপি ক্ষমতায় আসলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ সরকার করবে কি না- এ বিষয়েও কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, আমরা কনফিডেন্ট, ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের রায় আমরা পাবো। আমরা সরকার গঠনে সক্ষম হবো— এককভাবে। সেক্ষেত্রে তো কাউকে অপজিশনে থাকতে হবে। কারণ একটা ব্যালেন্সড রাষ্ট্র যদি হতে হয়, ব্যালেন্সড সরকার যদি হতে হয় তাদের সেক্ষেত্রে অপজিশনে থাকতে হবে কাউকে৷ সবাই সরকারে চলে আসলে কেমন করে দেশ চলবে?
দেশের মোট ভোটারের অর্ধেক নারী। জুলাই গণঅভ্যুত্থানেও নারীদের অবদান রয়েছে। সেক্ষেত্রে নারীদের নিয়ে বিএনপির ভাবনার বিষয়ে তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়া যখন এর আগে দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন তিনি একটি পরিকল্পনা বাস্তবায়ন করেছিলেন। সেটা হচ্ছে মেয়েদের শিক্ষা ব্যবস্থা। ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত উনি ফ্রি করে দিয়েছিলেন। এটি হচ্ছে নারী সমাজকে এমপাওয়ার করার প্রথম পদক্ষেপ। অর্থাৎ আপনি একজনের শিক্ষার সুযোগ তৈরি করলেন। আমরা সরকার গঠন করতে সক্ষম হলে নারীদের এই শিক্ষার সুযোগটা আরও হায়ার ক্লাস পর্যন্ত আমরা নিয়ে যাব।
আওয়ামী লীগের রাজনীতি ও দলটি নিষিদ্ধের ব্যাপারে তিনি বলেন, আমরা রাজনীতি করি মানুষের জন্য। মানুষের সমর্থন নিয়ে। আমি মনে করি রাজনীতিতে মানুষ যাকে গ্রহণ করবে তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আর যাকে মানুষ গ্রহণ করবে না, যত শক্তিই থাকুক না কেন, শক্তি প্রয়োগ করে সে ধরে রাখতে পারে না। ৫ আগস্ট যার উদাহরণ।
দলের প্রার্থীদের ঋণখেলাপি থাকার অভিযোগ এবং বিএনপির ইশতেহারে দুর্নীতি দমনের উদ্যোগের বিষয়ে তারেক রহমান বলেন, দুর্নীতি এবং ঋণগ্রস্ত বা ব্যাংক ডিফল্ট দুটো ভিন্ন জিনিস। আমাদের দলের লক্ষ নেতাকর্মীর নামে বিগত স্বৈরাচার সরকার মামলা দিয়েছিল। আমাদের দলের মধ্যে যারা আছেন, যারা আমাদের দলীয় রাজনীতির সঙ্গে আছে, যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। তাদের ন্যায্য অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে৷ তাদের ব্যবসা চলতে দেওয়া হয়নি। তাদের ন্যায্য ব্যাংক লোন যেটা আছে সেটা তাদেরকে দেওয়া হয়নি। কাজেই এরকম একটি অবস্থার মধ্যে আমাদের লোকজন, আমাদের ব্যবসায়ীরা, আমাদের নেতাকর্মীরা যারা ব্যবসা করতেন, তাদের জন্য তো এরকম ডিফল্ট হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। দুর্নীতি এবং ডিফল্ট হয়ে যাওয়ার মধ্যে সম্পর্ক নেই। দুটো একদম ভিন্ন জিনিস।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.