ইইউ পর্যবেক্ষক দলের প্রধান: বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ একটি বড় দিন
- Details
- by ২৪ ডেস্ক
বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ একটি বড় দিন বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শন করে নির্বাচন শুরুর প্রক্রিয়া পর্যবেক্ষণ শেষে তিনি এ মন্তব্য করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর প্রায় আধাঘণ্টা আগে থেকেই ইইউ পর্যবেক্ষক দলটি ওই কেন্দ্রে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এ সময় রিটার্নিং কর্মকর্তা তাদের সামনে ব্যালট বাক্স উল্টেপাল্টে দেখানোর পর ভোটগ্রহণের জন্য সেট করেন। এরপর নির্ধারিত সময় সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। পরবর্তী সময়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইভার্স ইজাবস।
তিনি বলেন, এখানে নির্ধারিত সময়েই নির্বাচন শুরু হয়েছে। আমরা সকালে ভোটগ্রহণ শুরু হতে দেখেছি। ইজাবস আশা প্রকাশ করেন, সারাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন হবে। পাশাপাশি দিনের বাকি সময়েও পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন বলে জানান তিনি।
সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে সকাল থেকে কেন্দ্রে ছুটছেন ভোটাররা। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের সারি দীর্ঘ হচ্ছে। পুরুষ ও নারী ভোটারদের দীর্ঘ সারি বিভিন্ন স্কুলের ফটক পার হয়ে ফুটপাতে পৌঁছেছে। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, এবার ২৯৯টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। জামায়াতের প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।
সারা দেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্র ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ২১ হাজার ২৭৩টি সাধারণ এবং ২১ হাজার ৫০৬টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনে অংশ নিচ্ছেন মোট ২ হাজার ২৮০ প্রার্থী। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। পুরুষ প্রার্থী ১ হাজার ৯৪৬ জন এবং নারী প্রার্থী ৮৩ জন।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ ১৯ হাজার ২৮০ জন সদস্য মোতায়েন রয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর সদস্য ১ লাখ ৩ হাজার, পুলিশ ১ লাখ ৮৭ হাজার ৬০৩, বিজিবি ৩৭ হাজার ৪৫৩, র্যাব ৯ হাজার ৩৪৯, কোস্টগার্ড ৩ হাজার ৫৮৫, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫ লাখ ৬৭ হাজার ৮৬৮ এবং বিমানবাহিনীর ৩ হাজার ৭৩০ জন সদস্য রয়েছেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.