ভোলায় ককটেল বিস্ফোরণের পর ভোটগ্রহণ বন্ধ, ব্যালট পেপার নেওয়ার চেষ্টা
- Details
- by ২৪ ডেস্ক
ভোলা সদর উপজেলার আলীনগর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের মাঠে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলার চেষ্টা চালানো হয়েছে। এ ঘটনায় কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দুপুর পৌনে ১টায় এ পর্যন্ত ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ওমর ফারুক জানান, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে একদল লোক বোমা ফুটিয়ে কেন্দ্রের মধ্যে প্রবেশ করে কেন্দ্রের দায়িত্বে থাকা অনেককে হেনস্তা করেছে। তবে তারা তেমন কোনো বড় ধরনের ক্ষতি করতে পারেনি। এর প্রেক্ষিতে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।
ভোলা সদর মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, হামলাকারীরা কেন্দ্র থেকে ব্যালট পেপার নেওয়ার চেষ্টা করেছিল। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। স্থানীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।
ভোট কেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে পরবর্তী সময়ে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পুনরায় শুরু করা যায়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.