নির্ধারিত সময় শেষে কেন্দ্রের নিরাপত্তায় জোর তৎপরতা
- Details
- by ২৪ ডেস্ক
ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরপরই রাজধানীর কেন্দ্রগুলোতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রের মূল সীমানা ও আশপাশ থেকে রাজনৈতিক দলের কর্মী এবং সমর্থকদের সরিয়ে দিচ্ছেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বাহিনীর সদস্যদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর থেকেই মূলত এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। ভোটগ্রহণ শেষে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কেন্দ্রের সামনে জটলা পাকাতে দেওয়া হচ্ছে না কাউকে।
রাজধানীর ধানমন্ডি এলাকার নিউ মডেল ডিগ্রি কলেজ প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, সেখানে পুলিশ ও অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও শক্ত অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনায় রাজনৈতিক কর্মী ও সমর্থকরা কেন্দ্রের প্রবেশপথ ছেড়ে শুক্রাবাদ বাসস্ট্যান্ডের দিকে সরে গিয়ে অবস্থান নেন। অধিকাংশ এলাকাতেই শান্তিপূর্ণভাবে এবং কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই জনসমাগম সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।
অন্যদিকে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বিরাজ করছে পিনপতন নীরবতা। কেন্দ্রের প্রধান ফটকগুলো বন্ধ রাখার পাশাপাশি প্রার্থীর কর্মী-সমর্থকদের নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে। তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চিত্রও অনেকটা একই রকম। সেখানে মূল ফটকে সেনাবাহিনীর কড়া পাহারা থাকলেও উৎসুক জনতা ও সমর্থকরা কয়েক গজ দূরে অবস্থান নিয়ে পরিস্থিতির ওপর নজর রাখছেন। কেন্দ্রের ভেতরে তখনো প্রার্থীদের এজেন্টদের উপস্থিতি ছিল।
এছাড়া শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকা যেমন সিদ্ধেশ্বরী, মগবাজার, মালিবাগ, ফকিরাপুল, রাজারবাগ ও পল্টনের কেন্দ্রগুলোর সামনেও সেনা সদস্যদের টহল ও সতর্ক অবস্থান দৃশ্যমান। এসব স্থানেও কর্মী-সমর্থকদের কেন্দ্র থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ফলাফলের অপেক্ষায় থাকতে দেখা গেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.