আপনি পড়ছেন

দীর্ঘ উত্তেজনার পর অবশেষে ঢাকা-৮ আসনে ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। এ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ৫ হাজারের বেশি ভোটে হারিয়েছেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারীকে পাঁচ হাজার ভোটে হারালেন মির্জা আব্বাস
মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও নাসীরুদ্দীন পাটওয়ারী

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৪টায় ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফল ঘোষণা করেন।

তিনি জানান, ঢাকা-৮ আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টিতে সরাসরি ভোটগ্রহণ হয়। এতে মির্জা আব্বাস ৫৬ হাজার ৫৫২ ভোট পান। সেই সঙ্গে ২ হাজার ৮১৪টি পোস্টাল ভোট পেয়েছেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট। সেই সঙ্গে তিনি পোস্টাল ভোট পেয়েছেন ২ হাজার ৫৫৫টি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের ভোট গণনা ও ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার রাতে ঢাকা বিভাগীয় কমিশনারের (রিটার্নিং কর্মকর্তা) কার্যালয়ের সামনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সমর্থকেরা অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১১টার দিকে বিএনপির নেতাকর্মীরা কার্যালয়ের মূল ফটকের বাইরে জড়ো হয়ে মির্জা আব্বাসের পক্ষে স্লোগান ও করতালি দিতে থাকেন। একই সময় কার্যালয়ের ভেতরে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে একপর্যায়ে সেখানে সেনাসদস্যদেরও মোতায়েন করা হয়।

এদিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ভেতরে অবস্থান নেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েক নেতা। আফরোজা আব্বাস কয়েকটি কেন্দ্রে বাতিল হওয়া ভোট বৈধ হিসেবে গ্রহণ এবং কয়েকটি কেন্দ্রে পুনরায় ভোট গণনার দাবিতে সেখানে হাজির হন বলে বিএনপি নেতাকর্মীরা জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রধান নির্বাচনী এজেন্ট শাহীন আহমেদ খান অভিযোগ করে বলেন, সিদ্ধেশ্বরী বালক উচ্চবিদ্যালয়, মতিঝিল আইডিয়াল কলেজ ও ইস্কাটন গার্ডেন কেন্দ্রের বাতিল ভোট বৈধ করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। মাহবুব আলী ইনস্টিটিউট ও মির্জা আব্বাস ডিগ্রি কলেজের ফলাফল পুনরায় গণনার জন্য প্রভাব বিস্তার করা হচ্ছে এবং কয়েকটি কেন্দ্র থেকে সংশ্লিষ্টদের বের হতে দেওয়া হচ্ছে না।

এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে অভিযোগ করেন, ঢাকা-৮ আসনের কিছু কেন্দ্রের ফলাফল ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হচ্ছে।

এই আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও ১১-দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হয়। চূড়ান্ত ফলাফল ঘোষণাকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.