পাবনায় হাড্ডাহাড্ডি লড়াই: জামায়াতের ৩ ও বিএনপির ২ আসনে জয়
- Details
- by ২৪ ডেস্ক
পাবনার সংসদীয় আসনগুলোতে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নির্বাচনী ফলাফল নির্ধারিত হয়েছে। জেলার পাঁচটি আসনের ফলাফলে দেখা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী তিনটি আসনে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুটি আসনে জয়লাভ করেছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার পরিবেশ ছিল অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর। জেলার মোট ৭০২টি ভোটকেন্দ্রে কোনো প্রকার বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট গণনা শেষে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।
জেলা সদরের অত্যন্ত গুরুত্বপূর্ণ পাবনা-৫ আসনে জয়ের দেখা পেয়েছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি ১ লাখ ৩১ হাজার ৪৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা ইকবাল হোসাইন পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৪৫৪ ভোট।
অন্যদিকে, পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুরা-ফরিদপুর) আসনে লড়াই হয়েছে সমানে সমান। এখানে জামায়াতের প্রার্থী মুহাম্মাদ আলী আছগার ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তবে ফলাফলে অসংগতির অভিযোগ তুলেছেন এই আসনের বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। ১ লাখ ৪৪ হাজার ২০৬ ভোট পাওয়া এই প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে ভোট পুনঃগণনার আবেদন জানিয়েছেন।
পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনেও জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হয়েছেন। ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ১ লাখ ২৮ হাজার ৬২৪ ভোট পেয়ে জয় নিশ্চিত করেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির শামসুর রহমান পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৬৫৮ ভোট। একইভাবে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে জামায়াতের অধ্যাপক আবু তালেব মণ্ডল ১ লাখ ৩৬ হাজার ৩৯ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ১৮৬ ভোট।
তবে ভোটের ব্যবধানের দিক থেকে বড় জয় পেয়েছে বিএনপি পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনে। এখানে বিএনপির এ কে এম সেলিম রেজা হাবিব ২ লাখ ১৩ হাজার ৯৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার বিপরীতে জামায়াতের প্রার্থী হোসাব উদ্দিন ৭৫ হাজার ৩৮৭ ভোট পেয়ে পরাজিত হন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.