আপনি পড়ছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮টি আসনে প্রার্থী দিয়ে বড় প্রত্যাশা নিয়ে মাঠে নামা চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ শেষ পর্যন্ত ভরাডুবির মুখে পড়েছে।

ইতিহাসে প্রথম এক আসন নিয়ে সংসদে যাচ্ছে চরমোনাই পীরের দল
ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো

দলটি দেশের বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত মাত্র একটি আসনে জয় পেয়েছে, ফলে সংসদে হাতপাখা প্রতীকের প্রতিনিধিত্ব সীমিত থাকছে একজন সংসদ সদস্যেই। বরগুনা-১ আসনে হাতপাখা প্রতীকে বিজয়ী হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. অলিউল্লাহ।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, মো. অলিউল্লাহ পেয়েছেন ১,৪০,২৯১ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন ১,৩৬,১৪৫ ভোট। মাত্র ৪,১৪৬ ভোটের ব্যবধানে বিজয় নিশ্চিত করেন হাতপাখার এই প্রার্থী।

এই আসনের ১৯০টি ভোটকেন্দ্রের সব কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সূত্র।

অন্যদিকে, নির্বাচনে সবচেয়ে আলোচিত পরাজয়ের মুখে পড়েছেন চরমোনাই পীরের দুই ভাই-ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা।
বরিশাল-৫ (সদর) আসনে দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম পেয়েছেন ৯৩,৫২৮ ভোট, যেখানে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার পেয়েছেন ১,৩১,৪৩১ ভোট।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে মুফতি ফয়জুল করীম পেয়েছেন মাত্র ২৮,৮২৩ ভোট, যেখানে ধানের শীষের প্রার্থী আবুল হোসেন খান পেয়েছেন ৮১,০৮৭ ভোট।

বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ ও হিজলা) আসনে চরমোনাই পীরের আরেক ভাই, দলের সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের পেয়েছেন ৩৬,৫০০ ভোট, যেখানে ধানের শীষের প্রার্থী রাজীব আহসান পেয়েছেন ১,২৭,১৯২ ভোট।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এসব আসনে বিএনপির শক্ত সাংগঠনিক ভিত্তি ও স্থানীয় জনপ্রিয়তার কারণে হাতপাখা প্রতীকের প্রার্থীরা প্রত্যাশিত ভোট পেতে ব্যর্থ হয়েছেন। পাশাপাশি ইসলামপন্থী দলগুলোর ভোট বিভাজনও বড় বাধা হিসেবে কাজ করেছে।

নির্বাচনের আগে নাটকীয়ভাবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে না গিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দলটি জানিয়েছিল, তারা ২৬৮টি আসনে প্রার্থী দিচ্ছে এবং কেউ মনোনয়ন প্রত্যাহার করবে না।

জামায়াতের সঙ্গে আসন সমঝোতা নিয়ে দর-কষাকষি, ‘ওয়ান বক্স পলিসি’ বাস্তবায়নের মতাদর্শিক মতভেদ এবং নেতৃত্বের আদর্শগত পার্থক্যের কারণে শেষ পর্যন্ত জোট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় দলটি।

ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান দাবি করেছিলেন, ইসলামপন্থী শক্তির ঐক্য না হলে আদর্শিক লক্ষ্য অর্জন সম্ভব নয় এবং তারা এককভাবে শক্ত অবস্থান তৈরির চেষ্টা করবেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.