আপনি পড়ছেন

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে ককটেল বানানোর সময় বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কয়েকজন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর পাঁচটার দিকে সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের পাঠাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানানোর সময় বিস্ফোরণ, নিহত ২
বিস্ফোরণে বাড়ির ইটের দেয়াল ধসে গেছে। ছবি- সংগৃহীত

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম গণমাধ্যমকে বলেন, বিস্ফোরণে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত দুজনের নাম জানা যায়নি। আহত তিনজন হলেন- সদর উপজেলার পাঠাপাড়া গ্রামের মিনহাজ ও বজলুর রহমান এবং রানীহাটির ধুমী গ্রামের মো. শুভ। বিস্ফোরণে বাড়ির ইটের দেয়াল ধসে গেছে এবং টিনের চাল উড়ে গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বলেন, ভোর আনুমানিক ৫টার দিকে ফাঁটাপাড়া গ্রামের প্রয়াত মকবুল হোসেনের ছেলে মো. কালামের বসতবাড়িতে একদল দুষ্কৃতকারী ককটেল তৈরির সরঞ্জামসহ অবস্থান করছিল। সেখানে ককটেল তৈরি করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় দুজন প্রাণ হারান। নিহতদের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এছাড়া বিস্ফোরণে গুরুতর জখম হওয়া তিন জনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.