আপনি পড়ছেন

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে বেশ কিছু চমকপ্রদ তথ্য উঠে এসেছে। এর মধ্যে একদিকে যেমন রয়েছেন ২৬ বছর বয়সী সর্বকনিষ্ঠ সংসদ সদস্য, তেমনি একই গ্রাম থেকে নির্বাচিত হয়েছেন তিনজন আইনপ্রণেতা। নির্বাচনে বিজয়ীদের মধ্যে সবচেয়ে কম বয়সে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ। অন্যদিকে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামের বাসিন্দা বিএনপির তিনজন প্রার্থী তিনটি ভিন্ন আসনে জয়লাভ করেছেন।

সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ, চট্টগ্রামের এক গ্রাম পেল ৩ এমপি
বাংলাদেশ নির্বাচন কমিশনের লোগো

উপকূলীয় আসন নোয়াখালী-৬ (হাতিয়া) থেকে ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন হান্নান মাসউদ। হলফনামার তথ্যমতে, এবারের নির্বাচনে তিনিই ছিলেন সবচেয়ে কম বয়সী প্রার্থী। সংবিধানের ৬৬(১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য হওয়ার ন্যূনতম বয়স ২৫ বছর। সেই হিসেবে ২৬ বছর বয়সে এমপি হয়ে তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বের নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। বেসরকারি ফলাফল অনুযায়ী, হান্নান মাসউদ পেয়েছেন ৯১ হাজার ৮৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।

২০০০ সালের ১ জানুয়ারি নোয়াখালীর হাতিয়ায় জন্মগ্রহণ করা হান্নান মাসউদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে তিনি পরিচিতি পান এবং পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করেন। নির্বাচিত হওয়ার পর তিনি হাতিয়াকে চাঁদাবাজি ও সিন্ডিকেটমুক্ত আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ, ব্লু-ইকোনমির সম্ভাবনা কাজে লাগানো এবং স্থানীয় তরুণদের কর্মসংস্থান সৃষ্টি তার অগ্রাধিকারের তালিকায় রয়েছে।

এদিকে নির্বাচনের ফলাফলে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই গ্রামের বাসিন্দা এবং বিএনপির তিন হেভিওয়েট প্রার্থী ধানের শীষ প্রতীকে তিনটি পৃথক আসন থেকে নির্বাচিত হয়েছেন। তারা হলেন—চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে তার ভাতিজা হুম্মাম কাদের চৌধুরী এবং চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, হালিশহর ও খুলশী) আসনে সাঈদ আল নোমান।

চট্টগ্রাম-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ১ লাখ ১২ হাজার ২৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ইলিয়াছ নূরী পেয়েছেন ২৭ হাজার ১৪৬ ভোট। চট্টগ্রাম-৭ আসনে যুদ্ধাপরাধের অভিযোগে দণ্ডপ্রাপ্ত সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী ১ লাখ ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। সেখানে জামায়াতের ডা. এটিএম রেজাউল করিম ৩৯ হাজার ৪৮৫ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। অন্যদিকে প্রয়াত মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান চট্টগ্রাম-১০ আসন থেকে ১ লাখ ২১ হাজার ৩৭৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের শামসুজ্জামান হেলালী।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.