আপনি পড়ছেন

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ভারতীয় সংবাদমাধ্যম ডব্লিউআইওএন (ডব্লিউআইওএন) বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের বক্তব্যের বরাতে এ তথ্য জানিয়েছে।

ডব্লিউআইওএন: তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি
তারেক রহমান এবং নরেন্দ্র মোদী

ডব্লিউআইওএন এর প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বড় ধরনের বিজয়ের পর এমন উদ্যোগ দুই দেশের মধ্যকার উত্তেজনা প্রশমনের একটি কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ডব্লিউআইওএনকে বলেন, আঞ্চলিক বিষয়গুলো নতুন সরকারের পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার পাবে।

তিনি বলেন, এই অঞ্চল আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এটিকে একটি প্রভাবশালী অঞ্চলে পরিণত করতে চাই। শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাঠানোর ক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রীকে অগ্রাধিকার দেওয়া হবে। সময় কম হলেও আমরা আন্তরিক।

তিনি আরও বলেন, কোনো রাষ্ট্রনেতাকে আমন্ত্রণ জানানো সৌহার্দ্যের বার্তা বহন করে এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দেয়।

তার ভাষ্য, যখন আপনি কাউকে আমন্ত্রণ জানান, তখন তার উপস্থিতি প্রত্যাশা করেন—এটি সদিচ্ছার প্রতীক।

ডব্লিউআইওএন এর প্রতিবেদনে আরও বলা হয়, তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার আঞ্চলিক সহযোগিতায় ‘সুষম ও ভারসাম্যপূর্ণ’ নীতি গ্রহণের পরিকল্পনা করছে। সার্ক ও বিমসটেকের মতো বহুপক্ষীয় আঞ্চলিক ফোরামকে সক্রিয়ভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়ার কথাও জানিয়েছেন হুমায়ুন কবির।

ভারতীয় সংবাদমাধ্যমটি উল্লেখ করেছে, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর শেখ হাসিনার সরকারের পতনের প্রেক্ষাপটে বিএনপির এই নির্বাচনী বিজয়কে বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতোমধ্যে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের সঙ্গে বহুমুখী সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় মোদী বলেন, বাংলাদেশের সঙ্গে যৌথ উন্নয়ন লক্ষ্যে কাজ করতে তিনি আগ্রহী।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.