আপনি পড়ছেন

জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ের মাধ্যমে প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তন নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচন কমিশন গত শনিবার নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে। ঘোষিত ফলাফলে দেখা যায়, ৩০০ আসনের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

আল-জাজিরার চোখে বাংলাদেশের নির্বাচন: ভূরাজনীতি ও আগামীর চ্যালেঞ্জ
তারেক রহমান

দলের চেয়ারম্যান তারেক রহমান নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনের পরদিন শুক্রবার গুলশানে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, সেটার জন্য আমি কৃতজ্ঞ।’ দেশে আবারও গণতন্ত্রের যাত্রা শুরুর প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি তারেক রহমান নাগরিকদের স্বাধীনতা ও অধিকার রক্ষায় কাজ করবেন বলে জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

ভোটের ফল প্রকাশের পর থেকেই গুলশানে বিএনপি কার্যালয়ের সামনে কর্মী-সমর্থকদের ভিড় লক্ষ্য করা গেছে। রিকশাচালক আনোয়ার পাগলা তার রিকশায় জাতীয় পতাকার পাশাপাশি দলীয় পতাকা লাগিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। আল-জাজিরাকে তিনি বলেন, ‘লোকে আমাকে পাগল বলে। কারণ, আমি মনে করি, এই দলই আমার জীবনের সবকিছু। তবে তাতে কিছু যায়–আসে না। আমরা জিতেছি এবং বাংলাদেশ এখন আরও ভালো হবে।’

ছাত্র-জনতার ২০২৪ সালের অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছিল। ওই আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ মানুষ প্রাণ হারান এবং শেখ হাসিনা দেশত্যাগ করেন। এর আগে ১৯৯১ ও ২০০১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে ক্ষমতায় এসেছিল বিএনপি। গত ৩০ ডিসেম্বর সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুর পর এবার তার ছেলে তারেক রহমানের হাত ধরে দলটি ক্ষমতায় ফিরছে।

বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী ও দেশের বৃহত্তম ধর্মভিত্তিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ৭৭টি আসনে জয় পেয়েছে। দলটির মগবাজারের কেন্দ্রীয় কার্যালয় ছিল অনেকটাই শান্ত। ফল মেনে নিলেও ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলেছেন জামায়াতের সমর্থক আবদুস সালাম। অন্যদিকে জার্মানপ্রবাসী জামায়াত সমর্থক মুয়াজ আবদুল্লাহর মতে, সাংগঠনিক ব্যর্থতা ও অনেক এলাকায় যথাযথ প্রচার না চালানোর কারণেই তাঁদের এই পরাজয়।

নির্বাচনের পরদিন শুক্রবার রাজধানী ঢাকার পরিস্থিতি ছিল অস্বাভাবিক রকমের শান্ত, কারণ বিএনপি কোনো বিজয় মিছিল না করার সিদ্ধান্ত নিয়েছিল। গুলশান কার্যালয়ে উপস্থিত দলীয় কর্মী কামাল হোসেন বিগত দিনগুলোকে ‘দমন-পীড়নের বছর’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘অনেক দিন পর্যন্ত আমার মনে হয়েছিল, শেখ হাসিনার শাসন বোধ হয় কখনো শেষ হবে না। এবার মানুষ আমাদের দেশ শাসনের সুযোগ দিয়েছে। আমরা বাংলাদেশকে ফিরে পেয়েছি।’ তবে তিনি মনে করেন, কর্মসংস্থান তৈরি ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণই হওয়া উচিত নতুন সরকারের তাৎক্ষণিক অগ্রাধিকার।

রাজনৈতিক বিশ্লেষক ও ‘জবান’ সাময়িকীর সম্পাদক রেজাউল করিম রনি মনে করেন, এই নির্বাচনের মাধ্যমে জনগণ দেশের রাজনীতিকে উগ্র ডানপন্থার ঝুঁকি থেকে মুক্ত করেছে। তবে তার মতে আসল পরীক্ষা কেবল শুরু হয়েছে। সুশাসন নিশ্চিত করা, জননিরাপত্তা বজায় রাখা এবং অধিকারভিত্তিক রাষ্ট্র গড়ে তোলাই হবে নতুন সরকারের মূল চ্যালেঞ্জ, যা ২০২৪ সালের গণ-আন্দোলনের আকাঙ্ক্ষার ভিত্তি ছিল।

আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ ফেলো মাইকেল কুগেলম্যানের মতে, বিএনপির ওপর পুরোনো রাজনৈতিক অভ্যাসের বাইরে যাওয়ার জন্য জনগণ ও বিরোধী দলের চাপ থাকবে। তিনি সতর্ক করে বলেন, ‘নতুন সরকার দমনমূলক বা প্রতিশোধমূলক রাজনীতিতে ফিরলে সংস্কারবাদীরা হতাশ হবেন এবং গণতান্ত্রিক প্রচেষ্টা পিছিয়ে যাবে।’ আঞ্চলিক ভূরাজনীতিতে পাকিস্তান ও চীন উভয়েই বিএনপির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে, আবার ভারতও জামায়াতের চেয়ে বিএনপিকে বেশি পছন্দ করে বলে উল্লেখ করেন তিনি।

ভূরাজনৈতিক সমীকরণের চেয়ে সাধারণ মানুষের উচ্ছ্বাসই দলীয় কার্যালয়ে বেশি দৃশ্যমান ছিল। নিজের দুই নাতি-নাতনিকে নিয়ে বিজয়ের আনন্দ ভাগ করে নিতে এসেছিলেন বিএনপি নেতা শামসুদ দোহা। তিনি বলেন, ‘এ অনুভূতির সঙ্গে তুলনা করার মতো কিছু নেই। এখন আমাদের দেশ গঠনের সময়।’ একই সুরে দলের কর্মী সুজন মিয়া বলেন, তারা কোনো শত্রুতা চান না, বরং এখন মনোযোগ দেওয়া উচিত দেশ গঠনের কাজে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.