আপনি পড়ছেন

ইরানে সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করবে না কানাডা। একই সঙ্গে ভিন্নমতাবলম্বী ও মানবাধিকার কর্মীদের ওপর নিপীড়নের অভিযোগে ইরানের সাত ব্যক্তির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।

সরকার পরিবর্তন ছাড়া ইরানের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করবে না কানাডা
ইরানের পতাকা

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে বর্তমানে জার্মানিতে অবস্থান করছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ। সেখানে ‘দ্য গ্লোব অ্যান্ড মেইল’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে শনিবার তিনি বলেন, ‘সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না অটোয়া।’ তিনি আরও বলেন, ‘ইরানের দমনমূলক সরকারকে অবশ্যই মানবাধিকারের নিয়মিত ও বেআইনি লঙ্ঘন বন্ধ করতে হবে। এর মধ্যে আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের বিষয়টিও অন্তর্ভুক্ত।’

সাক্ষাৎকারে অনিতা আনন্দ ঘোষণা করেন যে, কানাডা আরও সাতজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব ব্যক্তি ইরানের রাষ্ট্রীয় সংস্থাগুলোর সঙ্গে যুক্ত এবং তারা ইরানি ভিন্নমতাবলম্বী ও মানবাধিকার রক্ষকদের ভয় দেখানো, সহিংসতা ও আন্তঃসীমান্ত নিপীড়নের জন্য দায়ী।

মানবাধিকার নিয়ে উদ্বেগের কারণে ২০১২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী স্টিফেন হার্পারের আমলে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল কানাডা। এরপর থেকে দেশটি ইরানের ওপর নিষেধাজ্ঞা ও বাণিজ্য বিধিনিষেধ বজায় রেখেছে। পাশাপাশি কানাডীয় নাগরিকদের বহনকারী একটি যাত্রীবাহী বিমান ভূপাতিত করার ঘটনায় আন্তর্জাতিক আইনি পদক্ষেপও চালিয়ে যাচ্ছে অটোয়া।

এদিকে মধ্যপ্রাচ্যে নিজেদের উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে দেশটি ওই অঞ্চলে দ্বিতীয় বিমানবাহী রণতরী এবং অতিরিক্ত ধ্বংসকারী জাহাজ, যুদ্ধবিমান ও নজরদারি বিমান মোতায়েন করেছে।

যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় কানাডা সমর্থন দেবে কি না, এমন প্রশ্নের জবাবে অনিতা আনন্দ সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি উল্লেখ করেন, অটোয়ার আঞ্চলিক ফোকাস বা মনোযোগ মূলত মানবাধিকার দমনের বিষয়টি মোকাবেলা করার ওপর।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.